Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

জর্জিয়া আওয়ামীলীগের বিজয় দিবসের আলোচনা সভায় ক্তরাষ্ট্র আওয়ামী লীগের চেইন অব কম্যান্ড মেনে চলার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: December 26, 2017 | 12:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় গত ১৭ ডিসেম্বর রোববার বিউফোর্ড হাইওয়েস্থ মাইক্রোটেল হোটেল মিলনায়তনে জর্জিয়া আওয়ামীলীগের উদযোগে অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবসের আলোচনা সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ মুহাম্মদ আলী মানিক। প্রধান অতিথি মহান বিজয় দিবসের তাৎপর্য আলোচনাসহ আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদেরকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, “আওয়ামী লীগের একক নেতৃত্বে স্বাধীনতা এসেছে, আওয়ামী লীগের একক নেতৃত্বেই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। আগামী নির্বাচন দেশ, জাতি ও আওয়ামীলীগের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা টিকিয়ে রাখতে হলে এই নির্বাচনে জিততে হবে। তাই নির্বাচনে বিজয় অর্জনের  জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানাচ্ছি”।সবাইকে সেইসাথে গঠনতন্ত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের চেইন অব কম্যান্ড মেনে চলার আহবান জানান এবং বলেন, “যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে গতবারের মতো এবারও আমার তত্ত্বাবধানেই জর্জিয়া শাখার নতুন কমিটি নির্ধারিত হবে”।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন জর্জিয়া আওয়ামীলীগের দুই সাবেক সভাপতি সলিমুল্লাহ সলি ও এম মাওলা দিলু, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির কাওসার, সহ সভাপতি শেখ জামাল, যুগ্ম সম্পাদক যথাক্রমে মোশাররফ হোসেন ও এ,এইচ, রাসেল, সাংগঠনিক সম্পাদক নুরুল তালুকদার নাহিদ, ক্রীড়া সম্পাদক মিনহাজুল ইসলাম বাদল, জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি রেজা করিম ও সাবেক সাধারণ সম্পাদক আরেফিন বাবুল, সাংস্কৃতিক সংগঠক মারুফ ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের কার্যকরী সদস্য সাদমান সুমন, মোহাম্মদ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মহান স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন এবং একাত্তুরের যুদ্ধকালীন সময়ের স্মৃতি চারণ করেন। কোন কোন বক্তা নতুন কার্যকরী গঠনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি এব্যাপারে পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। সভায় স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে অংশগ্রহণকারীগণ এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর তারিখে বর্তমান কার্যকরী কমিটির নির্ধারিত মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় এটিই ছিল বিদায়ী কমিটির শেষ আয়োজন।বিউরো প্রতিবেদন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ