সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আওয়ামীলীগ আবারো রাষ্ট্র ক্ষমতায় আসবে : শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির দেয়া লিগ্যাল নোটিশের প্রতিবাদে নিউইয়র্কের সমাবেশে এডভোকেট শ ম রেজাউল করিম
https://www.facebook.com/USANewsNY/videos/2011030675581388/
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আওয়ামীলীগ আবারো রাষ্ট্র ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির দেয়া লিগ্যাল নোটিশের প্রতিবাদে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা কনফারেন্স হলে স্থানীয় সময় গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এডভোকেট শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির দেয়া লিগ্যাল নোটিশের কোন ভিত্তি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে যেসব দুর্নীতির কথা বলেছেন সেসব দুর্নীতির খবর আন্তর্জাতিক মিডিয়ায়ও এসেছে। ইতোমধ্যে বেগম জিয়ার ছোট ছেলে দুর্নীতির মামলায় কনিভিক্টেড হয়েছে। বেগম জিয়া ও তারেকের বিভিন্ন দুর্নীতির মামলাও রায়ের অপেক্ষায়। তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির বিচারাধীন মামলার সাক্ষ্য প্রমাণে সাজা প্রাপ্তির সমূহ আশংকার বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে এই অসার লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।
মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিমুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক দরুদ মিয়া রনেলের যৌথ পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. মহসীন আলী, ডা. মাসুদুল হাসান ও ড. প্রদীপ রঞ্জণ কর, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল বাতেন, কার্যকরী সদস্য সরাফ সরকার, মুক্তিযোদ্ধা শংকর সরকার, আজিমুর রহমান সাবু ও শরীফ কামরুল হীরা, শওকত আকবর রিচি, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন ইবনে দিলওয়ার, সাইকুল ইসলাম ও ফারুকুল হক ও সৈয়দ ইলিয়াস খসরু, সাংগঠনিক সম্পাদক মোঃ রশীদ রানা, আকবর হোসেন স্বপন, প্রচার সম্পাদক মইনুর রহমান সোয়েব, নাসিরউদ্দিন চৌধুরী, নাফিকুর রহমান তুরান, আকবর হোসেন স্বপন, সাফি উদ্দিন তালুকদার, সুকান্ত দাস হরে, সাদিকুর রহমান, সিহাব মিয়া, ছমির উদ্দিন, আজদু মিয়া তালুকদার, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তরিকুল হায়দার চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেব নাথ, ব্রুকলীন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, চার্চম্যাকডোনান্ড ইউনিট কমিটির সভাপতি ইসমত হক খোকন, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী, খান শওকত, ইলিয়ার রহমান, হোসেন সোহেল রানা, সহ সাধারণ সম্পাদক লস্কর মঈদুল জুয়েল, আবদুল আজিজ, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, মুক্তিযাদ্ধা ইসমাইল খান আনসারী, কায়কোবাদ খান, ফখর উদ্দিন, মাসুম উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য আমিনুল ইসলাম, নিউইয়র্ক সিটি যুবলীগের সভাপতি খন্দকার জাহিদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে খ্যাতি অর্জন করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দীর্ঘ সময় রাষ্ট্রী ক্ষমতায় থাকার কারণে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আজো গড়ে তোলা সম্ভব হয়নি। স্বাধীনতাবিরোধীদের বিভিন্নভাবে পুনর্বাসন করে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করা হয়।
এডভোকেট শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশকে যেকোনো উপায়ে পূর্ব পাকিস্তানে পরিণত করার একটি স্বপ্ন নিয়ে বেগম খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামীর লোকেরা স্বক্রিয়ভাবে ভূমিকা রাখছে। তাদের সে স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না।
সমাবেশে অন্যান্য বক্তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বর্তমান কমিটি বিলুপ্তিরও দা্িব জানান হয় সভা থেকে।
সমাবেশটি শুরু হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। এরপর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, ব্রুকলীন আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, শেখ কামাল স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, শেখ হাসিনা মঞ্চ, জয় বাংলা পরিষদ। গভীর রাত পর্যন্ত চলা এ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/USANewsNY/videos/2011015028916286/
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল