নিউইয়র্কে রংধনু সোসাইটির ভিন্ন আমেজের পিঠা উৎসব, বাঙালী সংস্কৃতির জয়গান
https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1660105310713068/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রংধনু সোসাইটি অব ব্রঙ্কস’র পিঠা উৎসব। ২৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেসে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় এ পিঠা উৎসব। চমৎকার এ আয়োজনে প্রতিধ্বনিত হয় বাঙালী সংস্কৃতির জয়গান। ভিন্ন আমেজে বসেছিল প্রবাসী বাঙালীদের মিলন মেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার। পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর সমিতির সভাপতি আলাউদ্দিন পলাশ। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব সরকার আব্দুল মতিন।
উদযাপন কমিটির আহ্বায়ক ইসলাম দিলসাদের সভাপতিত্বে এবং রেজা আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট মো. তফাজ্জল হোসেন, অধ্যাপক হাবিবুল্লাহ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, কমিউনিটি এক্টিভিস্ট বখতিয়ার রহমান খোকন, মো. ইকবাল হোসেন,
সাদিকুর রহমান, তাসলিমা আহমেদ, উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব দরবার সফিক, আল মামুন সরকার, রবিউল ইসলাম, আব্দুল মতিন সরকার, হিরক, ওয়াহেদ, সাইফুল, খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক, কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ পিঠা উৎসবে ছিল আলোচনা সভা, যাদু প্রদর্শণী, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা কর্মসূচি।
পিঠা উৎসবে শোভা পাচ্ছিল পাটিসাপ্টা, ভাপাপিঠা, তেলেপিঠা, চিতইপিঠা, চানার সন্দেষ, পাকুনপিঠা, মাংশেরপিঠা, নারিকেল পুলি, চুপতি পিঠা, ঝালপিঠা, ডালপাকন, ডালপুরি সহ হরেক রকমের পিঠা।
আয়োজকদের বন্ধু-বান্ধবদের হাতে তৈরী বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, নানান স্বাদ আর রঙের এসব পিঠা অতিথিদের জন্যে ছিল ফ্রী।
উৎসবে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথী, আফজাল হোসেন ও সুমন সঙ্গীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা মনোজ্ঞ এ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিঠা উৎসব বাঙালীর হাজার বছরের সংস্কৃতির একটি অংশ। এ উৎসব আমাদের মন প্রাণ বাঙালীত্বের আমেজে ভরে দেয়। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার সুযোগ তৈরী করে দেয়। সেই সাথে নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান দেবে। তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাঙালী সংস্কৃতিকে তুলে ধরা না হলে বাঙালী সংস্কৃতি একদিন হারিয়ে যাবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!