Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

হ্যারির সঙ্গে সাক্ষাতকার : সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ওবামার সতর্কতা, উদ্বেগ

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: December 27, 2017 | 8:43 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্বজ্ঞান হীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির সাথে বিরল এক সাক্ষাতকারে এ আহ্বান জানান ওবামা। এ মাসের শুরুর দিকে সাক্ষাতকারটি ধারণ করা হলেও বিবিসির রেডিও ফোর’র টুডে প্রোগ্রামে বুধবার এটি সম্প্রচার করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়িত্বজ্ঞানহীণ ব্যবহারের প্রসঙ্গে ওবামা বলেন, এ ধরণের অসচেতন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার তথ্য বিকৃতির পাশাপাশি পারস্পারিক সম্পর্কের অবনতি ঘটায়। ফলে খুব ভাল সম্পর্কও নষ্ট হয়ে যায়। ব্রিটিশ সিংহাসনের পঞ্চম ভবিষ্যত রাজপুত্র হ্যারি ক্রিসমাসে অনুষ্ঠিত অনুষ্ঠান পরিচানাকারীদের মধ্যে অন্যতম ও আলোচিত মুখ।
সাবেক প্রেসিডেন্ট ওবামা বলেন, ক্ষমতাশালী ব্যক্তিদের বার্তা প্রদানের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এতো বেশি তথ্য বিকৃত হওয়ার ঘটনা ঘটেছে বিশেষ করে যেটা বড় বড় নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে। ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটা তথ্য যখন সাধারণ মানুষের হাতে পৌঁছে যায় তখন তথ্য দাতার মতো করে নয়, পাঠক তার নিজস্ব চিন্তা ধারায় সেটা পড়ে ও জেনে থাকে। প্রায়ই অনেকে না বুঝে তথ্য বিভ্রাট তৈরি করে এ থেকে। বিবিসি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ