মুসলমানদের বড়দিনের অনুষ্ঠানে যোগদানে ইসলামে কোন বাঁধা নেই : বৃদ্ধাশ্রমবাসীর সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ইমাম কাজী কায়্যূমের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসনহাইটস রিগ্যালহাইটস বৃদ্ধাশ্রমের মুসলিম বাসিন্দাদের ধর্মীয় সেবাদানের নিয়মিত সাপ্তাহিত দিন ছিল প্রতি সোমবার। এবারের বড়দিনটিও সোমবার হওয়ার সুবাদে সেন্টারের মুসলিম অমুসলিম সবাইই অন্যসব স্থানের মত একই ভাবে দিনটি পালন করেন। আমরা মুসলমানরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) এর মহাদিন ঈদে মীলাদুন্নবী পালন করে থাকি, ঠিক একই ভাবে বিশ্বব্যাপী খৃষ্টজগতও নবী ঈসা (আঃ) এর জন্মদিন তাদের নির্ধারিত রীতিতে পালন করে থাকেন। আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে তেমন কোন ফেতনার সম্মূখিন না হলে মুসলমানদের এহেন অনুষ্ঠানে যোগদানে ইসলামে কোন বাঁধা নেই এবং সীমা লংগন না হলে বড়দিনের অনুষ্ঠানকে অন্যচোখে দেখারও কোন সুযোগ নেই। গত ২৫শে ডিসেম্বর, সোমবার বড়দিনের এই বিশেষ দিনে সেন্টারটির
অমুসলিম বয়োজৈষ্ঠদের সাথেও মিলিত হোন সেন্টারের মুসলিম চ্যাপলেইন ইমাম কাজী কায়্যূম। শুভেচ্ছা বিনিময় কালে অনেকে ভেংগে পড়েন এবং এই বিশেষ দিনে বাড়িও যেতে চান, কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বের হওয়ার কোন সুযোগ তাদের ছিলনা। অনেক আশ্রমী এই বিশেষ দিনে তাদের কোন পরিবারের সদস্য তাদেরকে দেখতে না আসার কথাও তারা ইমাম কাজী কায়্যূমকে জানান। ঠিক এই সময়ে একজন মুসলিম ইমামকে তাদের কাছে পেয়ে তাদের ভারাক্রান্ত হৃদয়ে তাদের সহিত মিলিত হবার যে আনন্দ সেদিন তারা উপলদ্ধি করেছিলেন সে দৃশ্য ছিল হৃদয় ছোঁয়ায় মত। প্রেস বিজ্ঞপ্তি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!