Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

শীর্ষ ধনীদের ২০১৭ সালে সম্পদ বেড়েছে এক লাখ কোটি ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: December 28, 2017 | 12:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০১৭ সালে বিশ্বের ধনকুবেররা আগের চেয়ে আরও বেশি সম্পদের মালিক হয়েছেন। শীর্ষস্থানীয় ৫০০ ধনীর সম্পদের পরিমাণ হিসেব করে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলছে, ২০১৭ সালে তারা সবাই মিলে আগের চেয়ে ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার বেশি ধনী হয়েছেন। আগের বছরের তুলনায় এর পরিমাণ চার গুণ বেশি। ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ধনী শ্রেণির সম্পদের পরিমাণ ২৩ শতাংশ বেড়েছে। তবে এমএসসিআই ওয়ার্ল্ড ইনডেক্স এবং স্ট্যান্ডার্ড এন্ড পুওর’স ফাইভ হান্ড্রেড ইনডেক্স অনুযায়ী এই বৃদ্ধির পরিমাণ ২০ শতাংশ।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে অ্যামাজন.কম এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস এর সম্পদের ভা-ারে সবচেয়ে বেশি যুক্ত হয়েছে। অক্টোবরে বিশ্বের শীর্ষ ধনী এবং মাইক্রোসফট করপোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটসের স্থান দখল করে নেন তিনি। ২০১৩ সালের মে মাস থেকে শীর্ষ স্থানটি ধরে রেখেছিলেন ৬২ বছর বয়সী গেটস। নভেম্বরের শেষ নাগাদ বেজোসের সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৯ হাজার ৯শ ৬০ কোটি ডলার। আর বিল গেটসের সম্পদের পরিমাণ ৯ হাজার ১শ ৩০ কোটি ডলার।

ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জর্জ সরোসের সম্পদের পরিমাণও উল্লেখজনক পরিমাণে বেড়েছে।

ব্লুমবার্গ জানায়, ২৬ ডিসেম্বর শেয়ার বাজারের লেনদেন শেষে দেখা গেছে বিশ্বের ৫০০ শীর্ষ ধনী ৫ লাখ ৩০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদের নিয়ন্ত্রণে রয়েছেন। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর এর পরিমাণ ছিল ৪ লাখ ৪০ হাজার কোটি ডলার। এসকল ধনী ৪৯টি দেশের প্রতিনিধিত্ব করছেন। ব্লুমবার্গের সূচক অনুযায়ী, ৩৮ জন চীনা ধনকুবের ২০১৭ সালের তাদের মোট সম্পদের সঙ্গে অতিরিক্ত ১৭ হাজার ৭০০ কোটি ডলার যুক্ত করেছেন, যা সর্বোচ্চ। সূচকে যুক্তরাষ্ট্রের ১৫৯ জন ধনীও রয়েছেন। তারা তাদের সম্পদের পরিমাণ বাড়িয়েছেন ৩১ হাজার ৫শ কোটি ডলার।
-বাংলা ট্রিবিউন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV