Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেসবুকে প্রতি মাসে সক্রিয় থাকেন ২০০ কোটির বেশি ব্যবহারকারী, বার্ষিক আয় ২ হাজার ৭৬৪ কোটি ডলারের বেশি

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: December 28, 2017 | 8:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রতি মাসে ২০০ কোটির বেশি ব্যবহারকারী সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ২১ হাজার কর্মী রয়েছে। সর্বশেষ ২০১৬ সালে ফেসবুকের মোট আয় ২ হাজার ৭৬৪ কোটি ডলার। আর ৬ হাজার ৪৯৬ কোটি ডলারের সম্পদ রয়েছে ফেসবুকে। 

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালু হয় ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারিতে। হার্ভাড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইন্টারনেট নির্ভর এই যোগাযোগ মাধ্যম ফেসবুক আবিষ্কার করেন মার্ক জুকারবার্গ। তার সহকারী ছিলেন এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিতস ও ক্রিস হিউজেস।

শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের পরিচয়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, বইয়ের নাম অনুসারে ওয়েবসাইটটির নামকরণ হয় দ্য ফেসবুক ডটকম। শুরুতে হার্ভার্ডের শিক্ষার্থীরা এটি ব্যবহারের সুযোগ পায়। দ্বিতীয় ধাপে বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভী লীগ এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য এই ওয়েবসাইট উন্মুক্ত হয়।

২০০৫ সালে প্রথমবারের মতো ফেসবুকে ১ কোটি ২৭ লাখ ডলার বিনিয়োগ করে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অ্যাসেল পার্টনার্স। আর ব্যক্তি উদ্যোগে ১০ লাখ ডলার বিনিয়োগ করেন জিম ব্রেয়ার। ওই বছরেই নতুন নাম হয় ফেসবুক।

২০০৬ সালের আগস্টে মাইক্রোসফটের সাথে সম্পর্ক স্থাপনের পর সবার জন্য উন্মুক্ত হয় এই ওয়েবসাইট। শর্ত থাকে, ১৩ বছরের কম বয়সী কেউ এটি ব্যবহার করবে না। ওই বছরেই এক কোটি গ্রাহকের মাইলফলক স্পর্শ করে ফেসবুক। ২০০৭ সালে ভার্চুয়াল গিফট চালু করে প্রতিষ্ঠানটি। ওয়েবসাইটে চ্যাট অপশন যুক্ত হয় ২০০৮ সালে। আর ২০১০ সালে ৫৫ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে ফেসবুক।

গেলো এক যুগের পথচলায় ফেসবুকের সামনে আসে অনেক বাধা। অন্যের সোর্স কোড ব্যবহারের অভিযোগ ওঠে জুকারবার্গের বিরুদ্ধে। অন্যদিকে কর্মঘণ্টা নষ্ট হবে, এমন অযুহাতে অনেক প্রতিষ্ঠানে নিষিদ্ধ হয়েছে ফেসবুক। আর সিরিয়া, চীন, ইরানসহ বিভিন্ন দেশে আংশিক কার্যকর এটি।

বর্তমানে ফেসবুকের বার্ষিক আয় ২ হাজার কোটি ডলারের বেশি। এর মূল উৎস বিজ্ঞাপন। অন্যান্য ওয়েবসাইটের তুলনায় ক্লিক থ্রু হার বা সিটিআর কম এবং ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়ায় অনলাইন বিজ্ঞাপনে এগিয়ে রয়েছে এই সাইট। আরো ৫টি ওয়েবসাইট রয়েছে তাদের মালিকানায়। ২০০৯ সালের জানুয়ারিতে প্রথম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে হোয়াটসঅ্যাপ কিনে ফেসবুক। এরপর ২০১০ সালের অক্টোবরে ইন্সটাগ্রাম; ২০১১ সালের আগস্টে মেসেঞ্জার; ২০১২ সালের জুলাইয়ে অক্যুলাস ভিআর এবং ২০১৭ সালের আগস্টে টিবিএইচ চালু করে জুকারবার্গের প্রতিষ্ঠান ফেসবুক। সূত্র- চ্যানেল টোয়েন্টিফোর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV