এবছর গ্যালাপের জরিপে ১৪ শতাংশ ভোট পেয়ে ওবামার পরই অবস্থান করছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই ৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন পোপ ফ্রান্সিস। তবে ২ শতাংশ ভোট পেয়ে সম্মানিত পুরুষদের তালিকাটি ছিলো একটু দীর্ঘ। এ অবস্থানে থাকা ব্যক্তিরা হলেন- বিলি গ্রাহাম, জন ম্যাককেইন, বিল গেটস, ইলন মাস্ক এবং দালাইলামা। জানা গেছে, তেসলা সিইও ইলন মাস্ক এবং অ্যমাজন সিইও জেফ বিজোসের নামটি প্রথমবারের মতো তালিকায় স্থান পেয়েছে।
জরিপে ওবামার চেয়ে বড় কীর্তি হিলারি ক্লিনটনের। এবার নিয়ে টানা ১৬ বার সেরা সম্মানিত নারী হলেন তিনি। এবার ৯ শতাংশ ভোট পেয়ে তিনি এ অবস্থান গড়েন। এ হিসেবে এবারই তিনি সবচেয়ে কম ভোট পেলেন। এ সম্পর্কে গ্যালাপের ভাষ্য, ‘এবছরও তিনি সেরা হলেন, কারণ আমেরিকানদের মধ্যে নিঃসন্দেহে তিনি এখনো সবচেয়ে আলোচিত নারী। তবে, এটা ঠিক যে, সামনের বছরগুলোতে তাকে আরও প্রতিদ্ব›দ্বীতার সম্মুখ্যিন হতে হবে।’
নারীদের মধ্যে ৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় সম্মানিত হয়েছেন মিশেল ওবামা। আর ৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন অপরাহ উইনফ্রে। সম্মানিত নারীদের তালিকায় অন্যদের মধ্যে ছিলেন- মেলানিয়া ট্রাম্প, রাণী দ্বিতীয় এলিজাবেথ, এঞ্জেলা মারকল, বিয়ন্সে এবং নিকি হ্যালি।
গ্যালাপ ডিসেম্বরের ৪ থেকে ১১ তারিখের মধ্যে জরিপটি পরিচালনা করে। জরিপে ১ হাজার ৪৯ জন অংশ নেয়। দ্য হিল
যুক্তরাষ্ট্রে সেরা সম্মানিত নারী-পুরুষ হিলারি ও ওবামা : গ্যালাপের জরিপ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে সবচেয়ে সম্মানিত ব্যক্তির পদটি টানা দশ বছর ধরেই দখল করে রেখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গ্যালাপের জরিপে টানা দশ বছর এই স্থান পেয়ে আসছেন তিনি। জরিপে অংশগ্রহণকারীদের ১৭ শতাংশ ভোট পেয়ে সেরা বিবেচিত হন তিনি। আর নারীদের মধ্যে সবচেয়ে সম্মানিত স্থানে অবস্থান করছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ১৯৪৬ সাল থেকে এই জরিপটি পরিচালনা করছে গ্যালাপ।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ








