আইফোনের ধীরগতি : অ্যাপল’র ক্ষমাপ্রার্থনা, কমলো ব্যাটারির দাম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অ্যাপল পুরনো আইফোন ধীরগতি হয়ে পড়ার কারণ ব্যাখ্যা করে ক্রেতাদের কাছে ক্ষমা চেয়েছে। একইসাথে দাম কমিয়ে দিয়ে নতুন ব্যাটারি পুনর্স্থাপনেরও প্রস্তাব দিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
অ্যাপল’র ওয়েবসাইটে গত বৃহস্পতিবার প্রকাশিত এক বার্তায় আইফোনের বিতর্কিত নতুন ভার্সন বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা প্রকাশ করা হয়। অ্যাপল প্রাথমিকভাবে পুনর্স্থাপিত ব্যাটারির দাম কমিয়ে ২৯ মার্কিন ডলার পর্যন্ত নির্ধারণ করেছে যা কার্যকর হবে ২০১৮ সালের জানুয়ারির শেষ দিকে।
প্রসঙ্গত, নতুন ভার্সন আসার পর পুরনো ভার্সনটি ক্রমাগত ধীরগতির হয়ে পড়ার কারণে আইফোন ক্রেতারা নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল’র ওপর অত্যন্ত ক্ষুব্ধ ছিল। অনেকেই মনে করছিল, এটি ক্রেতাদেরকে নতুন ভার্সন কেনার জন্য প্রতিষ্ঠানটির ব্যবসায় কৌশল হতে পারে। এমনকী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও করেছে অনেকে ক্রেতা।
অ্যাপল বলছে, আইফোনের ব্যাটারির চার্জ কতটুকু আছে তা আরও পরিষ্কারভাবে জানতে পারবে তাদের নতুন আইওএস ব্যবহারকারীরা। সিএনএন
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ