নিউইয়র্কের ব্রঙ্কসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে ১২ জন নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে ভয়াবহ অগ্নিকান্ডে এক বছরের একটি শিশুসহ অন্তত ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ব্রঙ্কস চিড়িয়াখানার কাছে একটি এপার্টমেন্ট ভবনে এই অগ্নিকান্ড ঘটে। এতে ১৫ জন আহত হন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
মেয়র বিল ডি ব্লাজিও অগ্নিকান্ডের পরপর ঘটনাস্থলে ছুটে যান। তিনি এই অগ্নিকান্ডকে ২৫ বছরের মধ্যে ভয়াবহতম বলে অভিহিত করেন। সাংবাদিক সম্মেলনে মেয়র ব্লাজিও বলেন, ১২ জনের মৃত্যু ছাড়াও পনের জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রঙ্কস চিড়িয়াখানার কাছে ওই এপার্টমেন্ট ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর দ্রুত তা ওপর-নিচে ছড়িয়ে পড়ে।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে ফায়ার ডিপার্টমেন্ট প্রথম আগুনের খবর পায়। তিন মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে নামে। ড্যানিয়েল নিগ্রো বলেন, নিহতদের বয়স ১ থেকে ৫০ বছরের মধ্যে। ভবনের বিভিন্ন তলায় তারা ছিল।
পুলিশ অগ্নিকান্ডের পর পুরো এলাকার বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়। এলাকার হতবিহ্বল বাসিন্দারা কনকনে শীতের মধ্যে ভবনের সামনের রাস্তায় ভীড় করে দাঁড়িয়ে থাকে। তারা প্রতি মুহূর্তের খবরের জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করতে থাকে। ভীড় সামলাতে বেগ পেতে হয় পুলিশকে। ফায়ার ফাইটাররা যখন এক এক করে নিহতদের লাশ বের করে আনছিল তখন একজন নারী ছুটে ছুটে তাদের চেহারা দেখতে যাচ্ছিলেন। ওই নারীর মা আগুনের মধ্যে তিন তলায় আটকা পড়ে তাকে টেক্সট করেছিলেন। ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!