Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

জ্যামাইকায় ডাকাতির ঘটনায় দুই বাংলাদেশি আহত

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: December 29, 2017 | 10:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যামাইকার হিলসাইডের স্টার কাবাব রেস্টুরেন্টে ডাকাতির সময় হামলায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ডাকাতরা স্টার কাবাবের ক্যাশ কাউন্টার থেকে টিপস বাক্স ছিনিয়ে নেয়ার সময় রেস্টুরেন্ট মালিক শিবলী নোমানী ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক দেশকণ্ঠের সম্পাদক দর্পণ কবীর তাদের প্রতিরোধ করে। এসময় ডাকাতরা তাদের উপর হামলা করে দ্রুত পালিয়ে যায়। হামলায় শিবলী নোমানী ও দর্পণ কবীর আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী জানায়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে একদল কৃষ্ণাঙ্গ যুবক স্টার কাবার রেস্টুরেন্টে ঢুকে ক্যাশ কাউন্টারে রাখা টিপস বাক্স ছিনিয়ে নেয়। এসময় রেস্টুরেন্টের মালিক নাট্যকর্মী শিবলী নোমানী তাদের গতিরোধ করেন। ডাকাতরা শিবলীকে স্বজোরে আঘাত করলে তিনি ছিটকে পড়েন। এসময় রেস্টুরেন্টে থাকা দর্পণ কবীর এগিয়ে আসলে ডাকাতরা তাঁর উপরও হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে শিবলী নোমানীকে কুইন্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। শিবলী চোখে ও মাথায় গুরুতর জখম হন। দর্পণ কবীরও পায়ে আঘাত পান। তিনি পরে লংআইল্যান্ড জুইশ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ও উপস্থিত লোকজন থেকে তথ্য নিয়ে ডাকাতদের খজছে।
স্টার কাবাব রেস্টুরেন্টের মালিক শিবলী নোমানী জানান, রাত আনুমানিক নয়টার দিকে চারজন কৃষ্ণাঙ্গ এক সাথে রেস্টুরেন্টে প্রবেশ করে। দুর্বৃত্তদের একজন ক্যাশ কাউন্টার থেকে টিপস বক্স নিয়ে দ্রুত সটকে পড়ে। অন্যরা হট্টগোল করতে থাকে। এসময় আমি তিনজনকে আটকাই। তারা আমার উপর হামলা করে। চারজন দুর্বৃত্তের মধ্যে দুজন নারী ছিল বলে জানান শিবলী। সন্ধ্যায় হিলসাইডের জনবহুল রেস্টুরেন্ট ও মার্কেট এলাকায় প্রকাশ্যে ডাকাতি ও হামলার ঘটনায় কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, এসব হামলায় আমরা নিন্দা জানাই। বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তায় আমরা কমিউনিটির পক্ষ থেকে সিটি প্রশাসনের সাথে মিটিং করবো। ইতোমধ্যে আমি পুলিশের সাথে কথা বলেছি।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ