Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

ট্রাম্পকে পুতিনের নববর্ষের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: December 30, 2017 | 4:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।  নববর্ষ উপলক্ষ্যে পুতিন ট্রাম্পকে শনিবার এক টেলিগ্রাম বার্তায় শুভেচ্ছা এ জানিয়েছেন।খবর পলিটিকোর।

রুশ প্রেসিডেন্ট টেলিগ্রাম বার্তাটিতে আশা প্রকাশ করে বলেন, সামনে দিনগুলোতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো বাড়বে। প্রেসিডেন্ট ট্রাম্পকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে গঠনমূলক সংলাপ দরকার। সমতা ও পারস্পারিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক গড়ে উঠতে পারে’। তিনি জোর দিয়ে বলেন, ‘বিশ্বের নিরাপত্তা ও চ্যালেঞ্জ মোকাবেলায় এবং কৌশলগত স্থিতিশীলতা বৃদ্ধিতে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনার বিকল্প নেই।’

বর্তমানে দেশ দুটির মধ্যে সাম্প্রতিক ঘটনাবলির কারনে সম্পর্ক খুব একটা ভাল নেই। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ আছে এবং এ নিয়ে তদন্ত করছে মার্কিন বিচার বিভাগের তদন্ত কমিটি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ