নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ১২ জানুয়ারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সফল করতে ক্লাবের উপদেষ্টা ও কার্যকরী পরিষদ এবং সাধারণ সদস্যস্যের বিশেষ মতবিনিময় সভা হয়েছে। সভায় অভিষেক অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত আলোচনায় হয়। উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।
সিটির জ্যামাইকাস্থ সাপ্তাহিক বাংলাদেশ কার্যালয়ে গত ২৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস। খবর ইউএনএ’র।
সভার শুরুতে সভাপতি ডা. ওয়াজেদ এ খান অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সহ সংশ্লিস্ট বিষয় তুলে ধরেন এবং পরবর্তীতে উপস্থিত উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন এবং মতামত তুলে ধরেন।
সভায় ক্লাবের উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু ও মাহবুবুর রহমান, সাবেক সভাপতি আবু তাহের, কার্যকরী পরিষদের সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল, কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, রশিদ আহমদ, মোহাম্মদ সোলায়মান প্রমুখ অংশ নেন।
ক্লাবের সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান এবং সদস্য হাবিবুর রহমান, এবিএম সালেউদ্দীন, হাসানুজ্জান সাকী ও মোহাম্মদ আরীফ হোসাইন সভায় যোগ দেন। এছাড়াও টাইম টেলিভিশন-এর নিউজ প্রেজেন্টার মিজান খন্দকার ও সাপ্তাহিক বাংলাদেশ-এর গোলাম মর্তুজা সভায় উপস্থিত ছিলেন।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency