Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের সাপ্তাহিক জনতার কন্ঠ নতুন ব্যবস্থাপনায় : সম্পাদক সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: December 31, 2017 | 3:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: ইংরেজি নববর্ষ থেকে নতুন ব্যবস্থাপনায় ভিন্ন-আঙিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত হতে যাচ্ছে সাপ্তাহিক জনতার কন্ঠ। সম্পাদকের দায়িত্ব নিয়েছেন সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম। প্রকাশক ও চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন বিদায়ী সম্পাদক শামসুল আলম।
সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম স্বদেশ-প্রবাস উভয় ক্ষেত্রে মূলধারার পত্রিকাসহ বিভিন্ন প্রকাশ ও প্রচার মাধ্যমে সাংবাদিকতা ও উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তার মেধা, নিষ্ঠা ও অঙ্গিকার সম্পর্কে সবাই ওয়াকেবহাল। তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউএসএনিউজঅনলাইন.কম এবং বার্তা সংস্থা ইউএসএনিউজ’রও সম্পাদক।
জনাব সেলিম মিলেনিয়াম টিভি ইউএসএ’র জনপ্রিয় টকশো ’আজকের আমেরিকা’ এবং ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ এর উপস্থাপক।
সাখাওয়াত হোসেন সেলিম ইতোপূর্বে নিউইয়র্ক থেকে প্রকাশিত (অধুনালুপ্ত) সাপ্তাহিক বাংলা নিউজ’র সম্পাদক, জালালাবাদ নিউজ’র উপদেষ্টা সম্পাদক, সাপ্তাহিক আজকাল’র নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনে নিউইয়র্কে রিজিওনাল চীফ রিপোর্টার, মিলেনিয়াম টিভি ইউএসএ-এর নিউইয়র্ক অফিসে প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাখাওয়াত হোসেন সেলিম ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন ও দৈনিক আমাদেরসময়.কম’র যুক্তরাষ্ট্র প্রতিনিধির দায়িত্বও পালন করেন।
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন-এ স্টাফ রিপোর্টার (কুমিল্লা) এবং দৈনিক বাংলাবাজার পত্রিকায় কুমিল্লা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কুমিল্লা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার রয়েছে।
দেশ, মাটি ও মানুষের কল্যাণে নতুন ব্যবস্থাপনায় ভিন্ন আঙিকে সাপ্তাহিক জনতার কন্ঠ’র নবযাত্রায় নিরন্তর পথ চলায় প্রবাসী বাঙালীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম।
তিনি জানান, সংবাদ পরিবেশনে ভিন্নতাসহ সাপ্তাহিক জনতার কন্ঠ প্রবাসীদের মুখপত্র হিসেবে ভূমিকা পালনে সচেষ্ট থাকবে। প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হিসেবে থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাহসী ভূমিকা পালনে পিছপা হবে না। পাঠকের চাহিদা এবং স্বার্থই হবে জনতার কন্ঠ’র প্রাণ, এগিয়ে চলার শক্তি। দায়বদ্ধতা থাকবে তার পাঠকের কাছেই। সংবাদপত্রের অনুসৃত নীতি-আদর্শকে লালন করে প্রবাসীদের সুখ-দুঃখের সাথী হিসেবে থাকার দৃঢ় অঙ্গিকার নিয়ে জনতার কন্ঠ তার পাঠকদের সামনে প্রতিনিয়ত হাজির হবে নতুন উদ্যমে। তিনি প্রত্যাশা করেন, সম্মানিত পাঠকবৃন্দ অকুন্ঠ সমর্থনের মাধ্যমে সব সময় জনতার কন্ঠকে সে প্রেরণা যুগিয়ে যাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV