Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

কর্মক্ষেত্রে যৌন হয়রানীর প্রতিবাদে নতুন এক প্রচারণা অভিযানে যুক্তরাষ্ট্রের অভিনয়শিল্পী, পরিচালক ও আইনজীবীসহ বিনোদন জগতের শতাধিক নারী

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: January 2, 2018 | 12:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের অভিনয়শিল্পী, পরিচালক ও আইনজীবীসহ বিনোদন জগতের শতাধিক নারী কর্মক্ষেত্রে যৌন হয়রানী প্রতিরোধে নতুন এক প্রচারণা অভিযানে নেমেছেন। ‘টাইমস আপ’ নামে এই দল কর্মক্ষেত্রে নির্যাতনে শিকার নারীদের আইনি সহায়তা দেয়ার উদ্দেশ্যে এরই মধ্যে ১৩ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে। বিবিসি

তারা এই অভিযানকে জনপ্রিয় করার লক্ষ্যে আগামী রোববার গোল্ডেন গ্লোব ও টেলিভিশন পুরস্কার অনুষ্ঠানে সব নারী অভিনয়শিল্পীদের কালো পোশাক পরার অনুরোধ জানিয়েছেন। মাস খানেক আগে ৩ শতাধিক প্রভাবশালী অভিনেত্রী, লেখিকা, বিনোদন কর্মী, পরিচালক, প্রযোজক ও নির্বাহী এ আন্দোলন শুরু করেন। তারা যে তহবিল গড়ে তুলেছেন তার মাধ্যমে নারীদের কর্মক্ষেত্রে যৌন হয়রানীর বিরুদ্ধে আইনগত লড়াইয়ের জন্যে সাহায্য দেওয়া হবে। ফার্মেসি, নার্স, কৃষি, হোটেল, রেস্টুরেন্ট, কারখানার নারী কর্মীদের যৌন হয়রানীর বিষয়টি অবহিত করতে আহবান জানানো হয়েছে।

এক খোলা চিঠিতে কর্মস্থলে নারীদের যৌন হয়রানীর ব্যাপারে নিশ্চুপ না থাকার আহবান জানিয়েছেন হলিউড পরিচালক এভা ডিউভারে, প্রযোজক ক্যাথলিন কেনেডি, অভিনেত্রী আমেরিকা ফেররেরা, এমা স্টোন, কনস্ট্যান্ট উ সহ সহ¯্রাধিক নারী। ‘টাইম’স আপ’ আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন তারা। টাইমস ম্যাগাজিন বলছে, তাদের এ আন্দোলনের সঙ্গে এরই মধ্যে একাত্মতা ঘোষণা করেছে ৭ লাখ কৃষি নারী শ্রমিক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ