Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউইয়র্কে সমাবেশ : প্রবাস থেকেও দেশের গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: January 2, 2018 | 12:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউইয়র্কে সমাবেশ করেছে ‘যুক্তরাষ্ট্র সিলেট বিভাগীয় ছাত্রদল’। সমাবেশে বক্তারা বলেছেন, দেশে জনগণের নির্বাচিত সরকার নেই। আইনের শাসন ও কথা বলার অধিকার নেই। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিতে হবে প্রবাস থেকেও। স্থানীয় সময় ১ জানুয়ারী সোমবার রাতে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের বাংলাবাজার এশিয়ান ড্রাভিইং স্কুল পার্টি সেন্টারে আয়োজিত এ সমাবেশে যুক্তরাষ্ট্র ছাত্রদল ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাসের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কেক কেটে ছাত্রদলের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাশা মওদুদের সভাপতিত্বে এবং নিউইয়র্ক ইস্ট ছাত্রদলের সভাপতি আশফাক চৌধুরী জামির পরিচালনায় সমাবেশে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য রেজাউল করিম মুরাদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা ইমরান রন শাহ, যুক্তরাষ্ট্র যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানত হোসেন আমান, নিউইয়র্ক স্টেট যুব দলের সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া, যুক্তরাষ্ট্র যুব দলের ওয়েছ আহমেদ, স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক খলকুর রহমান, ব্রঙ্কস বিএনপির সাধারণ সম্পাদক কাওসার হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তপদীর রায় ভূবণ, সাবেক ছাত্রদল নেতা আব্দুস সামাদ টিটু, রুহুল রকি, সিলেট জেলা ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদ খান, শরিফ আহমেদ, মনির ইলাহী চৌধুরী, আকিকুর চৌধুরী জাবের, মমিনুল ইসলাম মিয়া, কানু দেব, শংকর গোস্বামী, আবু সাহেদ, খালিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা সহ জাতির র্দুদিনে পাশে দাড়ানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। তার সেই আশা পুরণে ছাত্রদলকে সকল ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শুরু করতে হবে সরকার পতনের দুর্বার আন্দোলন। তারা বলেন, জাতির এই দুর্দিনে শহীদ জিয়ার সৈনিকদের ঐক্যের বিকল্প নেই।
বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে জনগণের নির্বাচিত সরকার নেই। আইনের শাসন নেই। কথা বলার অধিকার নেই। এ স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে গোটা জাতি আজ বেগম জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে সকলকে শপথ নিতে হবে।
যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, হামলা-মামলার শিকার বিএনপি নেতা-কর্মীদের আর্থিক-মানসিক সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। তিনি ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সিলেটের অহঙ্কার ইলয়াস আলীকে অবিলম্বে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ