Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ট্রাম্পের ভিসানীতি : আমেরিকা ফেরত পাঠাবে ৭৫ হাজার ভারতীয়!

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: January 2, 2018 | 3:53 PM

খায়রুল আলম:  ‘Buy American, Hire American’ নীতি মেনে ভিসা শর্তাবলীতে সাম্প্রতিক রদবদলের জেরে আমেরিকা থেকে চাকরি হারাতে পারেন ৭৫ হাজার ভারতীয়।

সম্প্রতি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি-তে জমা পড়া একটি মেমোর প্রস্তাবের প্রধান লক্ষ্য হল, গ্রিন কার্ডের জন্য বিদেশি কর্মীরা আবেদন করলে তাঁরা এইচ-১বি ভিসা আর রাখতে পারবেন না।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাবটি কার্যকর করা হলে হাজার হাজার ভারতীয় কর্মী, যাদের এক বড় অংশ তথ্য প্রযুক্তি বিভাগে কর্মরত, তাদের এইচ-১বি ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না যে হেতু গ্রিন কার্ড-এর জন্য তাদের আবেদন তখনও বিবেচলাধীন থাকবে।

আমেরিকায় স্থায়ী বসবাস করতে হলে গ্রিন কার্ড আবশ্যক। পুরনো নিয়ম অনুযায়ী, গ্রিন কার্ডের জন্য আবেদন জানালে সাধারণত এইচ-১বি ভিসার মেয়াদ বাড়িয়ে দেয় মার্কিন প্রশাসন।

সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে, আমেরিকায় পাকাপাকি বসবাসের জন্য দৌড়ে এগিয়ে রয়েছে ভারতীয়রাই। তার পিছনেই রয়েছেন চিনের নাগরিকরা।

নতুন আইন পাশ হলে এক ধাক্কায় ৫০,০০০-৭৫,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাবে আমেরিকার প্রশাসন। মার্কিন নাগরিকদের কর্মসংস্থানে সুরক্ষা এবং উন্নয়নের স্বার্থে প্রস্তাবিত নয়া আইন মেনেই এইচ-১বি ভিসা অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে ওয়াশিংটন।

ভিসা নির্ভর সংস্থার সংজ্ঞায় আরও কাটছাঁট এবং ন্যূনতম বেতনসীমা ও কর্মদক্ষতা অনুসারে নতুন শর্তাবলী আরোপ করা হয়েছে। ন্যূনতম বেতনসীমা বাড়ানোর পাশাপাশি নিয়োগকারী সংস্থাগুলিকে চাপ দেওয়া হচ্ছে যাতে ৫-৬ বছরের বেশি ভিনদেশী কর্মীদের তারা আমেরিকায় না রাখে।

প্রতি বছর ৮৫,০০০ অনভিবাসী এইচ-১বি ভিসা মঞ্জুর করে আমেরিকা। এর মধ্যে ৬৫,০০০ ভিসা মঞ্জুর করা হয় ভিনদেশি কর্মীদের জন্য এবং ২০,০০০ ভিসা অনুমোদন করা হয় মার্কিন স্কুল-কলেজে উচ্চশিক্ষা লাভের জন্য আবেদনকারী ভিনদেশি ছাত্রছাত্রীদের জন্য। আবার তার মধ্যে ৭০% ভিসা-ই পেয়ে থাকেন ভারতীয়রা, যাদের তথ্য প্রযুক্তি সংস্থাগুলি নিয়োগ করে। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া /এইসময়

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV