Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্ট্রং উইমেনস্ কমিউনিটি এমপাওয়ারমেন্টের বর্ষবরণ

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: January 3, 2018 | 7:43 AM

 ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১ জানুয়ারী  সোমবার অনুষ্ঠিত হলো স্ট্রং উইমেনস্ কমিউনিটি এমপাওয়ারমেন্টের বর্ষবরণ। সোয়েক এর প্রেসিডেন্ট মনিকা হকের নেতৃত্বে এবং পরিচালনায় এই সেলিব্রেশান অনুষ্ঠিত হয় নিউইয়র্কের ব্রন্সের পার্কচেস্টারে গোল্ডেনপ্যাসলেসে। নিউইয়ার রিজলুশানে ছিল আসলে কিভাবে পৃথীবির তাপমাত্রা  কমানো যায় এবং কিভাবে শহর পরিচ্ছন্ন রাখা যায়। এই সেলিব্রেশানে মুল আকর্ষন ছিল ফ্যাশন শো যার মুল উদ্দেশ্য ছিল শহর পরিচ্ছন্নতা সচেতনতা বৃদ্ধি। এই ফ্যাশন শোতে মডেলদেরকে ঝাড়ু হাতে নিয়ে ক্যাটওয়াক করতে দেখা যায়,ঝাড়ু হাতে নিয়ে রানওয়েতে মডেলদের উঠিয়ে মনিকা হক বিশ্ববাসিকে শুধুমাত্র শহর পরিচ্ছন্ন এবং গ্লোবাল ওয়ারমিং বন্ধ করার প্রতি আহবান জানিয়েছেন।অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তারক্ষী রাখা হয়।যে সমস্ত সদস্যবৃন্দ সমাজসেবা করেছেন তাদেরকে নিউইয়র্ক সিটি কাউন্সিল এবং নিউইয়র্ক স্টেট এর পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।এছাড়াও মোহাম্মদ আনিসুর রহনমান, কলামিস্ট ও টিভি টক শো স্টার এম ডি রেজাউল করিম মুরাদ ও আহমেদ রুকন কে সার্টিফিকেট অফ মেরিট প্রদান করা হয়। পাশাপাশি ওনারা শুভেচ্ছা বক্তব্য রাখেন। যাদু প্রদর্শন হয় এ অনুষ্ঠানে। গান পরিবেশন করেন নিয়াজ, বাবলি হক, শাহনাজ বেগম, ফারহানা, জাকির।সাউন্ড সিস্টেমে ছিলেন মিন্টু। এত হাড কাপুনি শীতের মধ্যেও গোল্ডেনপ্যালেস হল ভর্তি ছিল দর্শক। নিউ ইয়ারের এই অনুষ্ঠানটি টেলিকাস্ট করার জন্য বিকেল পাঁচটাতেই উপস্হিত ছিলেন মিলেনিয়াম টিভির কর্নধার নুর মোহাম্মদ এবং জানিসার।নৃত্য পরিবেশন করেন নিশা ভার্মা, সিরিলাক কেট ও মনিকা হক। ফ্যাশন শোতে অংশগ্রহন করেন একঝাঁক বিদেশী মডেল এবং সোয়েকের প্রসিডেন্ট মনিকাও। ২০১৭ তে একটির পর একটি সফল অনুষ্ঠান জনগনকে উপহার দেয়ার পরে, এবছর ২০১৮ এর শুরুতেই সোয়েক আবারও একটি সফল কার্যক্রম দিয়েই নতুন বছরের শুরু করলো। সোয়েক এর পক্ষ থেকে বিশ্ববাসীকে শুভ নববর্ষ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV