Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে ‘ডাইভার্সিটি হোমস’র সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: January 3, 2018 | 8:25 AM

 ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহান বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ব্রঙ্কসের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ডাইভার্সিটি হোমসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রঙ্কসের বাংলাবাজার-স্টার্লিং অ্যাভিনিউতে এশিয়ান ড্রাইভিং স্কুলে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ডাইভার্সিটি হোমস’র স্বত্বাধিকারী ইমরান শাহ্ রণ। অনুষ্ঠানে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবসের জনপ্রিয় শিল্পী শম্পা জামান, ন্যান্সি খান, কামরুজ্জামান বকুল, বাপ্পী সোম, প্রিন্স হাবিব সংগীত পরিবেশন করেন। স্বরচিত কবিতা ‘বিজয়ের আনন্দ’ আবৃত্তি করেন কামরুন নাহার রীতা।
অনুষ্ঠানে মামুন’স টিউটোরিয়ালের স্বত্বাধিকারী শেখ আল-মামুন, এশিয়ান ড্রাইভিং স্কুলের স্বত্বাধিকারী সাইদুর রহমান লিংকন, ডা. নাহিদ খান, জামাল হোসাইন, হুমায়ূন চৌধুরী, মো. রাজ্জাক, সুফিয়ান চৌধুরী, কাজী হাছান, মোহাম্মদ মজনু, মণিকা হক, মাসুদ রাহমান, হান্নান চৌধুরী, খন্দকার রেজোয়ান আহমেদ, মোতাহার হোসেন রুবেল, মো. মাঈন উদ্দিন, মো. আলাউদ্দিন, আওয়াজবিডি’র প্রধান সম্পাদক সাজ, বগুড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক’র সাধারণ সম্পাদক মহব্বত আলী আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ