Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

আনন্দ-উল্লাসে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন যুক্তরাষ্ট্র শাখার

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: January 3, 2018 | 8:32 AM

 ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১লা জানুয়ারী সোমবার এস্টোরিয়ায় ৩৬ এভিনিউস্থ বৈশাখী রেষ্টুরেন্টে এক ঝমকালো অনুষ্ঠানে বিপুল নেতাকর্মীদের সাথে নিয়ে ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এর প্রবাসী বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান সৈয়দ শওকত আলী, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা গিয়াস মজুমদার ও চেয়ারম্যান এর রাজনৈতিক উপদেষ্টা সাবেক সভাপতি গোলাম মেরাজ। সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি শাহজাহান আলী, জাতীয় যুব সংহতির সহ সভাপতি ইব্রাহিম আলী ও আমির হামজা। জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ফাহিমা রোজী ও সাধারণ সম্পাদিকা শাহনাজ বেগম, জাতীয় পার্টি নিউইয়র্ক সিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী, জাতীয় পার্টি নিউইয়র্ক স্ট্রেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, জাতীয় পার্টির মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আকতার চৌধুরী, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি খন্দকার আলী নাছিম, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন এডভোকেট মোহাম্মদ হানিফ, এর পর পর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং দলীয় সকল নেতৃবৃন্দরা দাড়িয়ে একযোগে হাততালি দিয়ে জাতীয় পার্টির দলীয় সংগীত পরিবেশন করেন।
বক্তারা বলেন, জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের গরীব, মেহনতি দুঃখী মায়ের মুখে হাঁসি ফুটানোর জন্য। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেব ৯ বৎসর শাসন আমলে তিনি যে উন্নয়নের জোয়ার বাংলাদেশে বয়ে এনেছিলেন তা কোন সরকার আজও পারেনি। তিনি গরীব মেহনতি মানুষের জন্য তাদের দেয়ারে আইন আদালতের ব্যবস্থা করে উপজেলা প্রশাসনের ব্যবস্থা করে ছিলেন। যাতে তারা শহরে এসে কোন প্রতারণায় না পড়ে। বাংলাদেশের গর্বিত সন্তান সশস্ত্র বাহিনীকে জাতিসংঘে পাঠিয়ে দেশের সুনাম অর্জন করেছিলেন। বাংলাদেশের মানুষ আজও জাতীয় পার্টির শাসনকে ভুলতে পারেনি। তার প্রমাণ চলিত নির্বাচন থেকে শুরু হয়েছে জাতীয় পার্টির জয় জয়যাত্রা। আগামী দিনে জাতীয় পার্টিকে বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চাই এবং হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেবের সেই ভালবাসাটুকু তাদের কাছে আবার পেতে চাই। পরিশেষে চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV