Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী সোসাইটির কর্মকর্তারা অভিষিক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: January 4, 2018 | 12:48 AM

 ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : হাড় কাঁপানো শীত উপেক্ষা করে নতুন বছরকে বরণের আমেজে বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে নিউইয়র্কে ‘বৃহত্তর নোয়াখালী সোসাইটি’র নতুন কমিটির কর্মকর্তারা শপথ নিলেন। এ সময় সকলে সমস্বরে সংকল্প ব্যক্ত করলেন জন্মভ’মি নোয়াখালী তথা বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে একযোগে কাজ করার।
নব্বইয়ের দশকে আঞ্চলিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত ‘বৃহত্তর নোয়াখালী সোসাইটি’র ২০১৮-২০২০ মেয়াদের এ কমিটির শপথ পরিচালনা করেন নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক করিমুল হক। কমিশনের দুই সদস্য সুভাষ মজুমদার এবং মো. হেলাল এ সময় সেখানে ছিলেন।কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি-মো. রব মিয়া, সিনিয়র সহ-সভাপতি-নাজমুল হাসান মানিক, সহ-সভাপতি-আবুল বাশার, সাধারণ সম্পাদক-জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক-মোহাম্মদ ইউসুফ জসীম, অর্থ সম্পাদক-মহিউদ্দিন, সহ-অর্থ সম্পাদক-জামালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক-আরিফ হোসেন, প্রচার সম্পাদক-আইনুল ইসলাম সোহেল, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক-মো. ইব্রাহিম, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক-জাহাঙ্গির আলম। নির্বাহী সদস্যরা হলেন লিয়াকত আলী, মোশারফ হোসেন, নাজির ভান্ডারি, সালেহ আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ এবং গোলাম কিবরিয়া মিরন।

নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, কানেকটিকাট, ম্যাসেচুসেট্্স প্রভৃতি অঙ্গরাজ্যে নোয়াখালী অঞ্চলের প্রবাসীরা এই সমিতির ভোটার। সদস্যরা অসুস্থ হলে কিংবা মারা গেলে তার চিকিৎসা, দাফন-কাফনের তাৎক্ষণিক দায়িত্ব বহন করে এই সমিতি। এজন্যে অনেকেই এর সদস্য হতে কোন কার্পণ্য করেন না। ইমিগ্রেশনের কারণে কেউ বিপদে পড়লেও সমিতি আইনগত সহায়তা দেয়।

নতুন কমিটি আসছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আগাম কর্মসূচি ঘোষণা করেছে। ব্রুকলীনে বাংলাদেশী অধ্যুষিত চার্চ-মাকডোনাল্ডের কর্ণারে রয়েছে সমিতির নিজস্ব ভবন ও মিলনায়তন। সেখানেই শপথ অনুষ্ঠান হয়। এবং একুশের প্রথম প্রহরে সমিতির ভবনের সামনেই স্থাপন করা হবে শহীদ মিনার।

শপথ গ্রহণের পর শুভেচ্ছা বক্তব্যে সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু এবং সভাপতি রব মিয়া সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন কল্যাণমূলক কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদনে। নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন কম্যুনিটি লিডার ফখরুল আলম, মফিজউদ্দিন, আবুল খালেক খায়ের, আবুল কাশেম, সুফিয়ান আহমেদ প্রমুখ। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক করিমুল হক নোয়াখালীবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহায়তার জন্যে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV