Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জেবিবিএ নিউইয়র্ক’র নির্বাচন ২১ জানুয়ারী : ২৪টি মনোনয়নপত্র বিক্রি

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: January 4, 2018 | 2:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক ইনক’র দ্বি-বার্ষিক (২০১৮-২০১৯) নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদের বিপরীতে ২৪টি মনোনয়পত্র বিক্রয় হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র বিতরণের দিন গত ২ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্রগুলো ক্রয় করেন বলে জানা গেছে।জেবিবিএ’র আগামী নির্বাচনে সভাপতি পদ প্রার্থী শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান টুকু’র নেতৃত্বে সম্ভাব্য প্রার্থীরা ২৪টি মনোনয়নপত্র ক্রয় করেন। সূত্র মতে ‘শাহ নেওয়াজ-টুকু’ জেবিবিএ’র নির্বাচনে একটি প্যানেল হচ্ছে। ৪ জানুয়ারী বৃহস্পতিবার মনোনয়পত্র জমা দেয়ার দিন। শাহ নেওয়াজ জেবিবিএ’র বিদায়ী কমিটির সিনিয়র সহ সভাপতি। অপরদিকে মাহবুবুর রহমান টুকু জেবিবিএ’র বিগত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হন। খবর ইউএনএ’র।

এদিকে জেবিবিএ’র নির্বাচন ঘিরে সৃষ্ট সঙ্কট ও ঐক্যের ব্যাপারে বিভিন্ন মহল থেকে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকলেও কার্যত ‘ভোট ব্যাংক’-এর হিসাব নিকাশে একটি পক্ষ নির্বাচন থেকে দূরে থাকছে এবং তাদের অনেকেই সদস্যপদ/ভোটার নবায়ন করেননি বলে অনুসন্ধানে জানা গেছে। যদিও ঐ পক্ষ থেকে ‘জিকো-তারেক’ নেতৃত্বাধীন কার্যকরী কমিটির কর্মকান্ডের ব্যাপারে নানা অভিযোগ রয়েছে।

নির্বাচন বিষয়ে জেবিবিএ’র প্রধান নির্বাচন কমিশনার পারভেজ কাজী বুধবার ইউএনএ প্রতিনিধিকে বলেন, সবাইকে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমাদের পক্ষ থেকে মহসীন ননি নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সাথে যোগাযোগ ও আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী তফসিল মোতাবেক ইসি কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। কেউ স্বেচ্ছায় এগিয়ে না আসলে তো জোর করে কাউকে নির্বাচনে আনা যাবে না। তবে সবাই চাইলে আমরা বৃহত্তর স্বার্থে যেকোন সিদ্ধান্ত নিতে পারি।

সভাপতি পদপ্রার্থী শাহ নেওয়াজ ইউএনএ প্রতিনিধিকে বলেন, আমরা জেবিবিএ’র নির্বাচন চাই বলেই নির্বাচনী তফসিল মোতাবেক মনোনয়নপত্র ক্রয় করেছি। ব্যক্তিগত উদ্যোগেই মনোনয়নপত্রগুলো ক্রয় করা হয়েছে বলে তিনি দাবী করেন।

মনোনয়নপত্র বিক্রির সময় বিদায়ী কমিটির সভাপতি জাকারিয়া মাসুদ জিকো ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান সহ অন্যান্য কর্মকর্তা ও ‘শাহ নেওয়াজ-টুকু’ সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেবিবিএ’র নির্বাচনে সদস্য নবায়ন/ভোটার হওয়াকে কেন্দ্র করে সংগঠনের মধ্যে বিভক্তি দেখা দেয় এবং ‘জিকো-তারেক’ নেতৃত্বাধীন বিদায়ী কমিটি গত সপ্তাহে জেবিবিএ’র উপদেষ্টা পরিষদ বাতিল/বিলুপ্ত করে নতুন উপদেষ্টা পরিষদ গঠন, কার্যকরী পরিষদের মেয়াদ বৃদ্ধি প্রভৃতি ঘটনায় সংগঠনে বিভক্তির পাশাপাশি সঙ্কট দেখা দিয়েছে বলে জেবিবিএ’র সাথে সংশ্লিস্ট অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। এর আগে ‘জিকো-তারেক’ নেতৃত্বাধীন কার্যকরী কমিটি পারভেজ কাজীকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেন। এই কমিশনের অন্যান্য সদস্যরা হলেন: নাজিম উদ্দিন আহমেদ, আব্দুল লতিফ ভূঁইয়া, রেজা রশীদ ও মাহবুবুর রহমান।

ইসি ঘোষিত নির্বাচনী তফসিল মোতাবেক ৫ জানুয়ারী শুক্রবার মনোনয়নপত্র বাছাই (বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা), ৬ জানুয়ারী শনিবার  মনোনয়নপত্র প্রত্যাহার (বিকেল ৩টা থেকে বিকেল ৪টা) এবং চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ একই দিন সন্ধ্যা ৭টায়। নির্বাচনে ভোট গ্রহণ ২১ জানুয়ারী রোববার (সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা)। বর্তমানে জেবিবিএ’র ভোটার ২০৮জন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV