ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ : বাঙালীদের অধিকহারে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৪র্থ পর্ব সম্প্রচারিত হয়েছে। ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্ব গত ১ জানুয়ারী সোমবার সন্ধ্যায় সরাসরি সম্প্রচারিত হয়। এ পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার এবং মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল-মামুন। অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। পরে মিমটিভি ইউএসএ অনুষ্ঠানটি পুন:প্রচার করে।
টকশো অনুষ্ঠানে আলোচকগণ ২০১৭ সালে নিউইয়র্কে বাঙালী কমিউনিটিতে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসহ নানা ক্ষেত্রে কমিউনিটির অর্জনের বিষয়টিও তুলে ধরেন। বলেন সফলতা-ব্যর্থতার কথাও। তারা বাঙালীদের অধিকহারে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ২০১৮ সালে বাঙালী কমিউনিটি আরো এগিয়ে যাবে সে প্রত্যাশার কথাও বলেন তারা টকশোতে।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটির স্পন্সর এশিয়ান ড্রাইভিং স্কুল, এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ এবং তানিয়া বিউটি সেলুন।
Web : www.usanewsonline.com
Facebook: https://www.facebook.com/USANewsNY
Twitter: https://twitter.com/USAnewsNY
ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ