‘বোম্ব সাইক্লোন’র প্রভাব : যুক্তরাষ্ট্রে ১৭ জনের মৃত্যু, ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পূররাঞ্চলে মৌসুমি ঝড় ‘বোম্ব সাইক্লোন’ এর প্রভাবে গত কয়েক দিনে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যে ৩৩০০ এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানায় বিবিসি।
বোমা ঘূর্ণিঝড়ের কারনে প্রচণ্ড বাতাসের সঙ্গে বড় বড় বরফ খণ্ড পড়ছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক আকারে বেড়ে যাচ্ছে। দুর্যোগকবলিত জায়গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে।
আবহাওয়াবিদরা বিবিসিকে জানায়, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ঠাণ্ডা পড়েছে, তা আগে কখনো পড়েনি। এই সাইক্লোনের প্রভাবে বৃহস্পতিবার ১৮ ইঞ্চি পুরু বরফে ঢেকে গেছে বোস্টন। নিউইয়র্কে যার পরিমাণ ১২ ইঞ্চি। তারা আরও জানায়, এই সাইক্লোনের কারনে ঘণ্টায় প্রায় ৯৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই ‘বোম্ব সাইক্লোন’ নিয়ে মার্কিন বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে তা দেখে যে কারোই চোখ কপালে উঠে যাবে। তাদের দাবি, এই ঝড়ের ফলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা মঙ্গল গ্রহের তাপমাত্রাকেও হার মানাবে। তাদের এই দাবি কতটুক যুক্তিসঙ্গত তা নিউ হ্যাম্পশায়ারে অবস্থা দেখলেই বুঝা যায়। নিউ হ্যাম্পশায়ারে তাপমাত্রা বৃহস্পতিবার হিমাঙ্কের ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। যা মঙ্গল গ্রহের তাপমাতার প্রায় কাছাকাছি। ঝড়টি উপকূলে আঘাত হানলে তাপমাত্রা হয়তো আরও কমতে পারে।
ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্য হয়ে প্রবেশ করবে। সেখানে প্রায় ৬ কোটি মানুষের বসবাস। এই দুর্যোগে আরও প্রাণহানির আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ