Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

দ্বিধাবিভক্ত জ্যামাইকা মুসলিম সেন্টার : কে এই শামশি আলী?

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: January 5, 2018 | 7:05 AM

বদরুল ইসলাম, ডা. জুন্নুন চৌধুরী, ড. নাজিম উদ্দিন ফারুক বকত চৌধুরী ও নজরুল ইসলাম : নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠছে জ্যামাইকা মুসলিম সেন্টার। সম্প্রতি আজকালসহ কিছু পত্রিকায় উদ্ধতি দিয়ে ইমাম শামশি আলীর খবর প্রচারিত হয়েছে, যিনি ইন্দেনেশিয়ান কমিউনিটিতে প্রশ্নবৃদ্ধ হওয়ার কারণে মামলার মাধ্যমে অপসারিত হয়ে বিতাড়িত হয়েছেন। যার সাক্ষ্য প্রমাণসহ আদালতের রায়, ইউটিউবে ধারণকৃত সচিত্র প্রতিবেদনে রয়েছে। মসজিদ আল হিকমাতে নামাযরত মুসল্লী ও জুমার খুতবা দানকারী ইমামকে হঠাৎ করে খুতবা চলাকালীন পুলিশসহ প্রবেশ করে ধরিয়ে দেওয়াকে কি কোন ইসলামিক স্কলার এর কাজ হতে পারে?
বাংলাদেশী কমিউনিটিতে এমন কি প্রয়োজন রয়েছে যে ওনারমত বিতর্কিত ব্যক্তিকে মাসে একটি জুমার নামায আদায় করার জন্য ষোলশত ডলার বেতন দিয়ে রাখতে হবে? ইমাম দাউদ রশিদ এস্টোরিয়া মসজিদ আল হিকমায় যখন জুমার খুতবা দিচ্ছিলেন তখন ইমাম শামশী পুলিশসহ মসজিদে প্রবেশ করে ইমামকে দেখিয়ে পুলিশে ধরিয়ে দেন। অথচ দাউদ রশিদ আল আজাহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একজন আলেম। ইমাম শামশিকে নিয়ে যারা বাংলাদেশ কমিউনিটিতে বিভক্তি আনছেন তারাই এই প্রশ্নের যেন জবাব দেন। সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টারে কতিপয় ব্যক্তি ঊনার পক্ষে বিপক্ষে কথা বলেছেন। গত ১৭ ডিসেম্বরে সাধারণ সভায় কমপক্ষে ১৫জন আজীবন সদস্য সহ আরো অনেকেই শামশি আলীর অপসারণ চেয়ে বক্তব্য রেখেছেন। এদের মধ্যে ড. নাজিম উদ্দিন, সেলি মুবদি, বদরুজ্জামান চৌধুরী, ফাতেমা গ্রোসারীর নজরুল ইসলাম, বদরুল ইসলাম, সিরাজ উদ্দিন জোবায়ের, হাজী শামসুল ইসলামসহ আরো অনেকে। এই সময় ড. মেছের, কাজী হালিম ও জাহেদসহ আরো অনেকেই বক্তব্য দেন। জেএমসিতে নিজস্ব স্বার্থের জন্য কেন এই বিদেশীর প্রয়োজন আছে। তার কাছ থেকে বাংলাদেশী কমিউনিটি কি পাচ্ছে। এই সব প্রশ্নের জবাব আজীবন সদস্যরা জানতে চান। হল ভর্তি আজীবন সদস্যদের মধ্যে কেউই শামশি আলীর পক্ষে কথা বলেননি। সাধারণ সভায় উপস্থিত আজীবন সদস্যরা কমিটির কাছে জানতে চান ৪৭০জন মুসল্লী যেখানে ইমাম শামশি আলীকে চান না এমন লিখিত স্বাক্ষর আবেদন জমা দেওয়ার পরও কমিটি মুখ খুলছেন না কি কারণে। সাধারণ সভায় কমিটির দায়িত্ব প্রাপ্তরা কোন সৎ উত্তর দিতে পারে নি। আজীবন সদস্যদের দাবী জুমার নামাযে মুসল্লীদের কাছে জিজ্ঞাস করলে জানতে পারবে তার পিছনে মুসল্লীরা নামায পড়তে চান কিনা। একজন ইমামের জন্য শর্ত শুধু ইংরেজীতে বক্তৃতা দেওয়া নয়, এলেম, আমল, পোশাক আশাক, চরিত্রিক বিষয় গুরুত্বপূর্ণ। ইমাম শামশি আলীকে ইতিপূর্বে ৯৬ ষ্ট্রিট মসজিদ থেকে বর্হিস্কার ও নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি মুসলিম ডে প্যারেড এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। সেখানে মোস্তাফিজুর রহমানের সাথে আর্থিক লেনদেনের সুরাহা হয়নি বলে জানা গেছে।
আমাদের ৪৭০ জন ব্যক্তির স্বাক্ষরিত আবেদনসহ জেএমসির কমিটির কাছে জানতে চায় কেন, কোন স্বার্থে ইমাম শামশে আলী জুমার নামাযে ইমামতি করছেন। নাকি এখানেও সষের ভিতরে ভুত লুকিয়ে আছে। বিতর্কিত একজন ব্যক্তিকে নিয়ে আমাদের বাংলাদেশী কমিউনিটিতে কেন এই দ্বিধা বিভক্তি। মসজিদ আল্লাহর ঘর, ইমামতি করবেন বির্তকমুক্ত একজন ইমাম এটাই আমাদের দাবী। বিতর্কিত ব্যক্তিদের পিছনে নামায হবে কিনা এই বিষয়েও ফতোয়া রয়েছে। যারা ইমাম শামশে আলীর পক্ষে নিচ্ছেন এবং মনে করেন তার প্রতি অবিচার করা হচ্ছে তবে তাদের উচিত শামশি আলীর বিরুদ্ধে অভিযোগগুলো খন্ডন করা। শামশে আলী যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তার দলিল প্রমাণ ওয়েব সাইড এবং ইউটিউবে রয়েছে। দুই একজন দন্তবিদ এই ইমামকে নিয়ে লাফালাফি করছেন। এই সব বিষয়ে আমাদের কমিউনিটির লোকজন জানতে চাই। আমাদের একটাই দাবী আমরা বিতর্কিত ইমাম চায় না, আমরা চাই জ্যামাইকা মুসলিম সেন্টার তার ঐতিহ্য ধরে রাখুক এবং একজন আমলধারী ইমাম, পরহেজগার ব্যক্তি ইমামতির নেতৃত্ব দিক। জ্যামাইকা মুসলিম সেন্টারের এই অচল অবস্থা দ্রুত সমাধান হোক এটাই কমিউনিটির চাওয়া।

নিবেদক
বদরুল ইসলাম, ৩৪৭-৬৪৪-৫৩৪৭
ডা. জুন্নুন চৌধুরী, ৬৪৬-২৮৮-৮৩২৯
ড. নাজিম উদ্দিন
ফারুক বকত চৌধুরী
নজরুল ইসলাম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV