Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নোমানী ও দর্পন কবিরকে আক্রমণ করায় নিন্দা ও প্রতিবাদ জানালেন জামাইকাবাসী

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: January 5, 2018 | 7:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : তেসরা জানুয়ারী বুধবার সন্ধ্যায় ষ্টার কাবাবের স্বত্বাধিকারী শিবলী নোমানী ও সাপ্তাহিক দেশকণ্ঠের সম্পাদক দর্পন কবিরকে আঘাতের প্রতিবাদে প্রতিবাদের আয়োজন করে জামাইকাবাসী I মুক্তিযোদ্ধা শরাফ সরকার’কে  প্রধান রেখে স্থানীয় প্রেসিঙ্কট ও  জামাইকাবাসীর সহযোগিতায় এ নিন্দা ও প্রতিবাদ সভার আয়োজন করেন আহ্বায়ক জ্যামাইকার ব্যবসায়ী আমজাদ হোসাইন সেলিম I প্রতিবাদে স্থানীয় বিভিন্ন সংগঠনের কর্মী, নেতৃবৃন্দসহ যোগ দেন বাংলাদেশ সোসাইটি, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, মূলধারার এক্টিভিস্ট, কুইন্স বোরো অফিস, স্থানীয় কাউন্সিল ও বোরো অফিসের প্রতিনিধি I হিলসাইড এলাকার নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট ১০৩ ও ১০৭ পুলিশ প্রিসিঙ্কট থেকে যোগ দেন অফিসার আলেকজান্দার নাদিয়া, সার্জেন্ট খাদিজা, সার্জেন্ট বেলাল প্রমুখ I নিউ ইয়র্ক সিটি কম্পট্রলার এর কুইন্স বোরো অফিস থেকে যোগ দেন উইলিয়াম গিরো,  ইউনিভার্সিটি স্টুডেন্ট সিনেট থেকে যোগ দেন জেসপার ডিয়াজ, স্থানীয় কাউন্সিলম্যান রোরি লাঞ্চম্যানের অফিস থেকে যোগ দেন রনি সিলভেইন, নিউ ইয়র্ক স্টেট্ উম্যান্স কমিটির টামি অসারভ প্রমুখ I

প্রতিবাদ সভার শুরুতে আহ্বায়ক আমজাদ হোসাইন সেলিম মুক্তিযোদ্ধা   শরাফ সরকারকে সভাপতিত্ব করবার আহ্বান জানিয়ে পরিচয় করিয়ে দেন সাম্প্রতিক আক্রমণের ভিকটিম ষ্টার কাবাবের স্বত্বাধিকারী শিবলী নোমানিকে I জ্যামাইকা’র প্রিয় মুখ এ অফ মেসবাউজ্জামান সভার মূল বিষয় সম্পর্কে বলে স্থানীয় নেতৃবৃন্দদের অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জানান I  ব্রঙ্কস কমিউনিটি প্লানিং বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান ও মূলধারার একটিভিস্ট মহম্মদ এন মজুমদার নিউ ইয়র্ক শহরের হেইট ক্রাইম ও বাংলাদেশিদের ওপর আক্রমণ ও এযাবৎ ঘটে যাওয়া ক্রাইম ও হত্যা সম্পর্কে ঘটনাগুলোর কথা বলেন I মজুমদার আরো জানান কেন এই সকল ঘটনা ঘটে এবং এধরণের ঘটনা বন্ধের জন্য সম্ভাব্য করণীয় কি হতে পারে I তিনি এবং অন্যান্য সকলেই বলেন স্থানীয় প্রেসিঙ্কট ও কমিউনিটি বোর্ডের সাথে সহযোগিতার কথা I স্থানীয় কমিউনিটি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার ও আমার ফার্মেসির রেজাউল করিম তাদেরকে জানানো হয় নাই বলে উষ্মা প্রকাশ করেন এবং জ্যামাইকার সকল ভালো কাজে তারা থাকেন অথচ শিবলী নোমানী ও দর্পন কবিরকে আক্রমণের জন্য প্রতিবাদে তাদেরকে জানানো হয় নাই বলে আয়োজকদের নিন্দা জানান I উত্তেজনার মুহূর্তে আয়োজকদের প্রধান শরাফ সরকার, আহ্বায়ক আমজাদ হোসেন সেলিম ও সদস্য সচিব  জয় চৌধুরী সকলকে মূল বিষয়ের ওপর বক্তব্য রাখবার অনুরোধ করেন এবং ফখরুল ইসলাম দেলোয়ার ও রেজাউল করিমকে সময় অভাবে জানানো হয় নাই বলে দুঃখ প্রকাশ করেন I এসময় মূলধারার প্রতিনিধিরা এবং দুটি পুলিশ প্রিসিঙ্কটের সার্জেন্ট ও অফিসাররা জ্যামাইকার নেতৃবৃন্দের অনৈক্য ও মূল বিষয় রেখে স্থুল বিষয় নিয়ে বাক – বিতন্ডা দেখে বেশ বিব্রত হয়েছেন I পরবর্তী বক্তাদের অনেকেই এই নেতৃবৃন্দের প্রতি দুঃখ প্রকাশ করে জ্যামাইকার সকলকে নিয়ে কাজ করবার আহ্বান জানান Iআয়োজকদের প্রধান শরাফ সরকার সকলকে ধন্যবাদ দিয়ে জানান জ্যামাইকা এখানকার সকলের জন্য নিরাপদ হউক এই লক্ষ্যে কাজ করা ও সচেতন থাকবার জন্য এই আয়োজন I এতে কোনো ভুল-ভ্রান্তি থাকতে পারে তবে তা কারো ইচ্ছাকৃত করা ভুল না I তিনি নিজেও শেষ মুহূর্তে জেনেছেন এই ধরণের আয়োজনে তাকেই প্রধান করা হয়েছে I তিনিও সময় অভাবে অনেককেই জানাতে পারেন নাই I শরাফ সরকার এই ধরণের আক্রমণের শিকার যেন আর কেউ না হন সে দিকে খেয়াল রাখবার অনুরোধ জানান সকলকে I

আহ্বায়ক আমজাদ হোসেন সেলিম জানান ২৬শে ডিসেম্বর ষ্টার কাবাবে ঢুকে চার কৃষ্ণাঙ্গ তাদের টিপস বাক্স ছিনিয়ে নেয় I ওই দিন ছিনতাইকারীরা দর্পন কবির এবং শিবলী নোমানী’কে আঘাত করবার কয়েকদিন পর ষ্টার কাবাবে আসেন আমজাদ হোসেন সেলিম I যখন তিনি ষ্টার কাবাবে আসেন এবং বিষণ্ণ মনে শিবলী নোমানিকে তার বিষন্নতার কারণ জানতে চাইলে, শিবলী জানান, তাকে আক্রমণ করবার মতো আরো অনেক আক্রমণ আগে হয়েছে এবং পরেও হতে পারে I কৃষ্ণাঙ্গদের আক্রমণের পর তারা দুজন হাসপাতাল থেকে ফিরবার চার পাঁচদিন পরও কেউ কোনো প্রতিবাদ বা নিন্দা জানান নাই I প্রশাসন তাদের প্রক্রিয়া মতো কাজ করে ফাইল বন্ধ করবেন এবং এভাবে আরো ঘটনা ঘটবে ও ফাইল বন্ধ হবে I মূলধারায় কাজ করেন এমন অনেক প্রতিনিধি বা বোর্ড মেম্বার আমাদের বিভিন্ন ওয়ার্ডে, বোরোতে আছেন কিন্তু তাদের কেউ বিষয়টা নিয়ে স্থানীয় প্রিসিঙ্কটে, কমিউনিটি বোর্ডে বা আইন প্রয়োগকারী সংগঠনকে না জানালে আমাদের মতো অনেক শিবলী বা দর্পন মার খাবে আর তাদের শুধু নতুন নতুন ফাইল খুলবে আর বন্ধ হবে I এমন বক্তব্য শুনে আহ্বায়ক আমজাদ হোসেন সেলিম নিজ দায়িত্বে সকলকে ফোন করে, অনুরোধ করে এই সভা  ও প্রেস কনফারেন্সের আয়োজন করেন I তিনি জানান তিনি কোনো সংগঠনের ব্যানারে করেন নাই যাতে সকলে নিজ দায়িত্ব মনে করে এখানে আসেন ও নিন্দা প্রতিবাদ জানান I অন্য যে কেউ বা সংগঠন আয়োজন করলে তিনি তাকে সমর্থন করে সেখানে আজকের মতোই অংশ গ্রহণ করতেন এবং আগামীতেও করবেন বলে জানান আমজাদ হোসেন সেলিম I সেলিম জানান জামাইকতে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার বাংলাদেশী বাস করেন I এই সংখ্যা আরো বাড়ছে I এখানে অংশগ্রহণ করা সকলে পৃথক পৃথক ভাবে এক একটি সংগঠনের নেতৃত্ব দিলেও জ্যামাইকার জন্য তা কম হবে I তিনি ফখরুল ইসলাম দেলোয়ারকে তার ভাই আখ্যায়িত করে অনুরোধ করেন তিনি যেন ভুল না বোঝেন I কমিউনিটি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ারের যে কোনো ভালো গঠনমূলক কাজে তিনি সব সময় সাথে থাকবেন বলে উল্লেখ করেন আমজাদ হোসেন সেলিম I

নিন্দা ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনির হোসাইন, ফার্মাসিস্ট আওয়াল সিদ্দিকী, বিশিষ্ট রিয়াল্টোর ওসমান গনি, মুধারার একটিভিস্ট মহম্মদ সাবুল উদ্দিন, স্থানীয় কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ তৈয়বুর রহমান, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সরকার, মানিগঞ্জ প্রবাসী মুসলেহ উদ্দিন সেলিম, বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সম্পাদক রুহুল সিদ্দিকী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাহিম হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ Iসভায় মূলধারার সকল প্রতিনিধি ও প্রিসিঙ্কট এর সার্জেন্ট পুলিশ অফিসাররা জানান তারা ভিকটিম শিবলী নোমানী সহ আয়োজকদের প্রতিনিধি আমজাদ হোসেইন সেলিমকে ভালো করে চেনেন এবং বক্তাদের পরামর্শ অনুযায়ী বিষয়গুলো তাদের প্রিসিঙ্কট ও কাউন্সিল অফিস এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করবেন I তারা শরাফ সরকার ও আহ্বায়ক সেলিমের পরামর্শ অনুযায়ী পুলিশ প্রহরা ও ব্যবসা এলাকাতে সার্ভেইল্যান্স ক্যামেরা বসানোর কোথাও বলেন I এখন দ্রুত সার্ভেইল্যান্সের জন্য ব্যাবসায়ীদের নিজস্ব খরচে ক্যামেরা বসাবার পরামর্শ দিয়ে বলেন অফিসিয়ালি সার্ভেইল্যান্স ক্যামেরা ইন্সটল করতে প্রায় পাঁচ বছর সময় লাগে I তবে তারা জোর তদবির করবেন এ ধরণের আক্রমণের কমাতে ক্যামেরা ও পুলিশ প্রহরা বৃদ্ধির I সার্জেন্ট বেলাল জানান যে কোনো আক্রমণকে হেইট ক্রাইম বলা যাবে না I হেইট ক্রাইমের আওতায় সেই আক্রমণ গুলোই পড়বে যেগুলো এদেশের আইন অনুযায়ী হেইট ক্রাইম এর বিধিবদ্ধ শর্তগুলো পূরণ করে I

নিন্দা প্রস্তাব ও প্রতিবাদে উপস্থিত থেকে অংশ গ্রহণ করেন অংশ গ্রহণ করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বর্তমান সভাপতি শেখ হাইডের আলী ও সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী I আরো অংশ গ্রহণ করেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসাইন, এলাম মিয়া, বাংলাদেশ সোসাইটি’র শিখ্যা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, কে বি সাউন্ড এর প্রেসিডেন্ট মাহবুবুল ফিরোজ, মোহাম্মদ শাহাদাত হোসাইন, বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলাদেশ এর সোলাইমান হোসাইন সহ জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সদস্য ও কর্মকর্তাবৃন্দ I নিন্দা ও প্রতিবাদ সভার সঞ্চালনা করেন আশরাফুল হাসান বুলবুল ও তাকে সহযোগিতা করেন এ এফ মিসবাউজ্জামান ও কো-কনভেনর আহসান হাবিব I

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV