নিউইয়র্কের ওজোন পার্কে বাংলাদেশী ও মার্কিনিরা স্বাগত জানালো নববর্ষকে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ওজোন পার্কে বাংলাদেশী ও মার্কিনিরা একসাথে স্বাগত জানালো ২০১৮’কে I৩১শে ডিসেম্বর রাত ন’টায় শুরু করে ২০১৮’এর ঠিক জিরো আওয়ার’এ আঠারো সাল’কে স্বাগত জানিয়ে একটানা ভোর চার’টা পর্যন্ত আনন্দের, আশা’র গান, নাচ ও খাবাবের মধ্যে দিয়ে নতুন বছর’কে বোরন করলো নিউইয়র্ক, নিউজার্সি ও ফিলাডেলফিয়া’র বাংলাদেশী ও আমেরিকানরা I
ওজোন পার্কের রকাওয়ে বুলেভার্ড ও ৮৩ স্ট্রিট’এর কর্নারে পুরো ব্লক জুড়ে রকাওয়ে হল I সেখানে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ডিভেলপমেন্ট এন্ড ইয়ুথ সার্ভিস (বাকডিস) আয়োজন করে “নিউ ইয়ার্স ইভ এক্সট্রাভগান্জা” নামে ২০১৮’কে স্বাগত জানানোর পার্টি I বাকডিস’এর ফাউন্ডার প্রেসিডেন্ট মিসবা আবদিন ও অন্যতম পরিচালক ওয়াল্টার ক্যাম্পবেল আশরাফুল হাসান বুল্বুল’কে নিয়ে স্বাগত জানান অতিথিদের I
নতুন বছরের সকল কিছু হউক ভালো’র জন্য, এই স্বপ্ন বাস্তবায়নে সাজানো হয়েছিল রকাওয়ে হল অডিটোরিয়াম I পুরো হল জুড়ে বাংলাদেশের শিল্পীদের বেশ কিছু অঙ্কন ফ্রেমে বাধিয়ে মাউন্ট করে সৌন্দর্য বাড়িয়েছিলেন ফিলাডেলফিয়ার ফটোগ্রাফার ও শিল্পী ফজল I প্রতিটি টেবিলে ছিল সকলের জন্য উপহার I ডি.জে. সায়ীদ এর আলো আঁধারের খেলায় পুরো পরিবেশ হয়ে উঠেছিল ২০১৮’কে আমন্ত্রণ জানবার জন্য এক অনন্য উপভোগ্য পরিবেশে I সকলে নিউ-ইয়ার্স ইভ’এ প্রার্থনা করেন সৃষ্টি কর্তার কাছে, যেন ২০১৮ হয়ে ওঠে সুখ, শান্তি, সমৃদ্ধিতে পূর্ণ, বিশ্বে থাকে শান্তি, সকল জাতি, ধর্ম, ভাষা ও বর্ণের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা নিয়ে বসবাস করে মানুষের একমাত্র বাসযোগ্য পৃথিবীতে I
রাত সাড়ে ন’টায় শুরু হয় শিল্পীদের সংগীত I এতে অংশ গ্রহণ করেন চন্দন চৌধুরী, রানো নাওয়াজ, রোকসানা মির্জা, নাজিয়া লিনা, মনিকা দাস, কামরুজ্জামান লাল্টু, নিউ জার্সি থেকে যোগ দেন ডি.জে. সায়ীদ I যন্ত্র সংগীতে ছিলেন জনপ্রিয় বাংলা ব্যান্ড’এর মনু মির্জা, রিপন, সজীব ও ঢোলক শফিক I দুটো’র পরে একটানা চলে ডি জে সায়ীদ এর নৃত্য -বান্ধব বাংলা, ইংরেজি ও হিন্দি গান I সকলের প্রফেশনাল ফোটা ক্যাপচারিং’এ ছিলেন মুক্তিযোদ্ধা কাজী শফিকুল হক I সকলে ২০১৮ এর সুন্দর স্বপ্ন বাস্তবায়নে যেমন প্রার্থনা করেন তেমনি সৃষ্টি কর্তার দেয়া নতুন বছরকে স্বাগত জানিয়ে করেন আনন্দ উল্লাস I শিল্পী রোকসানা মির্জা, রানো নাওয়াজ ও নাজিয়া লিনা পৃথকভাবে সংগীত পরিবেশনের পর একসাথে গান করেন মধ্যরাতের পর I তাদের পরিবেশনা’র পর মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে রকাওয়ে হল এবং বার বার নতুন নতুন সংগীতে নেচে ওঠেন অংশগ্রহণকারীরা I
মাঝে মিসবা আবদিন ও ওয়াল্টার ক্যাম্পবেল এ গেলো বছর ২০১৭’তে কমিউনিটি’র উন্নয়নে অবদান রাখবার জন্য শুভেচ্ছা সহ বাকডিস এর প্লাক হাতে তুলে দেন বিশিষ্ট বেক্তি ও প্রতিষ্ঠানের প্রধানদের হাতে I ২০১৭ এর সেরা তরুণ ব্যাবসায়ী হিসেবে ফিলাডেলফিয়ার লুৎফর রহমান হিমু, নিউ ইয়র্কের সেরা ব্যাবসায়ী ও সমাজ হিতৈষী হিসেবে পুরস্কৃত হন এনওয়াই ইন্সুরেন্স ব্রোকারেজ এর প্রেসিডেন্ট শাহ নাওয়াজ, ওজোন পার্কের সেরা খাবার রেস্তোরা ১০১ এভিনিউ এর দাওয়াত রেস্তোরা, সেরা সুপারমার্কেট মান্নান হালাল সুপারমার্কেট ও মূলধারা থেকে কমিউনিটি’কে সহযোগিতা করবার জন্য সেরা সম্মাননা গ্রহণ করেন এটর্নি পেরি ডি. সিলভার I মান্নান সুপার মার্কেট ও দাওয়াত রেস্টুরেন্টের পক্ষে প্লাক গ্রহণ করেন প্রতিষ্ঠান দুটির পরিচালক এ.জে. বাবুল ও মোহাম্মদ এ. আজাদ I এ ছাড়াও হিলসাইডের হালাল ফাস্ট ফুড রেস্তোরা কেনেডি ফ্রাইড চিকেন’এর স্বত্বাধিকারী আমজাদ হোসেন সেলিম’কে বিশেষভাবে প্রশংসা করেন মিসবা আবদিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা I
সংগীত-নৃত্যের মাঝে তিনটি রাফেল পুরস্কার দেন আয়োজকগণ I এর মধ্যে প্রথম পুরস্কার ছিল এক বছরের জন্য ২৪০ টি ফ্রি চ্যানেল দেখবার সুযোগসহ রেইডিয়ান্ট টেলিভিশন বক্স যেটি পান শিল্পী নাজিয়া লিনা ও তার মা, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পান যথাক্রমে বাংলা ব্যান্ড এর কিবোর্ডিস্ট রিপন ও অতিথি লিনা I
তীব্র ঠান্ডা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে এসেছিলেন শিল্পী ও অতিথিরা I তাদের সকলের প্রতি নতুন বছরের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা মিসবা আবদিন I তিনি জানান আয়োজক সংগঠনটি শতভাগ অলাভজনক I নতুন ইমিগ্রান্ট সহ সকল নিউইয়র্কারদের সাহায্য করে বাকডিস I তিনি www.baksys.org এ গিয়ে ইচ্ছুক সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অতিথিদের I
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes