কুইন্সে “পবিত্র ফাতেহায়ে ইয়াজদহম মাহফিল”
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক কুইন্সের সানিসাইডে গত ২৮ শে ডিসেম্বর বৃহস্পতিবার গাউসুল আজম ইমাম আব্দুল কাদের জিলানী (রাঃ) এর পবিত্র ওফাত উপলক্ষে “পবিত্র ফাতেহায়ে ইয়াজদহম মাহফিল” অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ নাদের এর কুইন্স সানিসাইডস্থ বাসস্থানে আল্লামা সৈয়দ জুবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসাবে তকরীর করেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন আল্লামা শায়েখ মুহাম্মদ আবু সুফিয়ান খাঁন আবেদী আলকাদেরী ।
বাদ মাগরিবে মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, না’ত শরীফ পেশ করেন মুহাম্মদ ওমর ফারুক ও শামীম তালুকদার । আগত সবাইকে স্বাগত জানান মুহাম্মদ নাদের। মাহফিলে তকরীর করেন মুফতি সৈয়দ আনসারুল করিম, মাওলানা আতাউর রহমান, হাফেজ মাওলানা আব্দুর রহিম মাহমুদ ও মাওলানা মুস্তফা কামাল প্রমুখ।
প্রধান মেহমান আল্লামা শায়েখ আবু সুফিয়ান আল কাদেরী বলেন ওলীপ্রেম হল নবীপ্রেমের অসিলা আর নবীপ্রেম হল ঈমানের পূর্বশর্ত। কতিপয় ইসলাম নামধারী বাতেল ফেরকা ওলিদের অনুসরনের বিরূদ্ধে অপপ্রচার চালিয়ে সরলপ্রাণ মুুসলমানদের ঈমান হরণ করে চলেছে।
আল্লামা শায়েখ আবু সুফিয়ান আল কাদেরী আরো বলেন যে, প্রিয়নবী (দঃ) এর প্রেম ও তাঁর প্রদত্ত আদর্শ থেকে দূরে থাকার কারনেই মুসলিম সমাজে আজ নবীদ্রোহী জঙ্গিবাদী বাতেল ফেরকা সমূহের আবির্ভাব হয়েছে যারা মুসলমানদের ঈমান, ধর্ম ও অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি করে চলেছে। এহেন পরিস্থিতিতে দোজাহানের প্রকৃত মুক্তি ও সফলতার জন্য রাসুলে পাক (দঃ) এর প্রেমে ওলিদের অনুসরনে ইসলাম ধর্মের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদা ও আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দ্বীনের মুল পরিচয়কে স্বীয় জীবনে পরিবারে ও সমাজে ফিরিয়ে আনা আমাদের সবার ঈমানী দায়িত্ব । আল্লামা শায়েখ আবু সুফিয়ান আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে স্বীয় ঈমান রক্ষা ও ধর্মের মূলধারায় থেকে দ্বীন ও মিল্লাতের খেদমত করার আহ্বান জানান। সালাতু সালাম তথা মিলাদ-ক্বিয়াম-দরূদ পাঠান্তে বিশেষ মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!