Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মুসলিম ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: January 8, 2018 | 9:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সকল কিশোর-কিশোরীদেরকে ইসলামী জ্ঞানার্জন, চর্চা ও অনুশীলনের প্রতি আকর্ষিত করতে গত ২৬ ডিসেম্বর নিউইয়র্কের ম্যানহাটনে মসজিদে আকসা আস-সালামে নিউইয়র্ক মুসলিম ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ম্যানহাটন, কুইন্স ও ব্রঙ্কস এর অনেক মাসজিদ ও ইসলামিক সেন্টারের অসংখ্য ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে। আলহাজ্ব ইকবাল আহমেদ মাহবুবের সভাপতিত্বে, মাসজিদ আন-নূরের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সহ সভাপতিত্বে। ফুলতলী ইসলামিক সেন্টারের শিক্ষক কারি মোহাম্মদ নাইমউদ্দিন আখনজীদও পরিচালনায়, পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন ফুলতলী ইসলামীক সেন্টারের শিক্ষক হাফেজ ক্বারী নজমুদ্দীন আহমেদ এবং আল্লাহ ও তার প্রিয় মাহবুবের প্রতি হামদ-নাত পাঠ করেন একই সেন্টারের শিক্ষক ক্বারী মোহাম্মদ আবিদুজ্জামান এবং ফুলতলি ইসলামিক সেন্টারের সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসাইনের শুভেচ্ছা বক্তব্য ও মসজিদে আকসা আস-সালামের খতিব ও ইমাম কানাতের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। কুরআন তিলাওয়াত, হামদ-নাত, আযান, ইসলামী বক্তব্য প্রদান ও ইসলামী কুইজ বিষয় গুলোর উপর সকল ছাত্র ছাত্রীদের যাচাই করে প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য পুরষ্কার বিতরন করা হয়। অনেকে অনুষ্ঠানের জন্য আর্থিক সহযোগীতা করেন। সার্বিক সহযোগীতায় ছিলেন ফুলতলী ইসলামীক সেন্টারের প্রচার সম্পাদক মোঃ মালিক শেখ, লুৎফুর রহমান রূহেল, মির্জা উজ্জল, ইমাদউদ্দিন আখন্জী, হুসাইন আহমেদ, মোঃ জহিরউদ্দিন, ফারুক মিয়া, শাহ নেওয়াজ ইসলাম। আই টিভি ইউএসএ মিডিয়া পার্টনার ছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ