Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

দোহার সমিতি ইউএসএ’র কার্যকরী পরিষদ গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: January 9, 2018 | 8:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দোহার উপজেলা ইউএসএ ইন্্ক এর ২০১৮-২০১৯ মেয়াদের কার্যকরী পরিষদ গঠন কল্পে গত ২রা ডিসেম্বর জ্যাকসন হাইটস্থ রুমালী বাজার পার্টি হলে এক জরুরী সাধারণ সভার আয়োজন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জনাব গিয়াস আহমদের সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনার হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে কমিশনার রফিকুল ইসলাম (মুরাদ), আজাদ রহমান এবং মীর মোজাফফর আলী উপস্থিত ছিলেন। চলতি কমিটির সভাপতি আলম হোসেন এবং সাধারণ সম্পাদক দুলাল বেহেদু সহ অন্যান্য কর্মকর্তা ও সাধারন সদস্য উপস্থিত ছিলেন। ইতিপূর্বে নির্বাচনী তফসিল অনুযায়ী গৃহীত মনোনয়ন পত্র এবং জরুরী সাধারন সভায় সর্ব সাধারন কর্তৃক অনুমোদিত সমিতির কার্যকরী কমিটির ২৫ সদস্য বিশিষ্ট পরিষদের শুধু মাত্র সভাপতি ব্যাতিরেক ২৪টি পদই বিনা প্রতিদ্বন্দিতায় গৃহত হয়। সভাপতির পদে জনাব আব্দুর রাজ্জাক (আনোয়ার) এবং জনাব দুলাল বেহেদু নির্বাচনে প্রতিদন্দিতার জন্য অভিপ্রায় ব্যক্ত করনে। এখানে উল্লেখ্য যে, সভাপতির পদে আরো দুই জন প্রার্থী জনাব শেখ সালাউদ্দিন আহমেদ (খোকন) এবং মোহাম্মদ আব্দুল্লাহ সমিতির স্বার্থে এবং উদারতা বশত নির্বাচনে প্রতিদ্বন্দিতার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এই জরুরী সাধারন সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে ২৭শে ডিসেম্বর পর্যন্ত সভাপতির পদে মনোনয়ন পত্র দাখিলের সর্বশেষ সময়সীমা বৃদ্ধি করা হয় এবং ২৯ ডিসেম্বর মনোনয়ন পত্র বাছাই বা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়।
যেহেতু ২৭শে ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে শুধুমাত্র জনাব আব্দুর রাজ্জাক (আনোয়ার) ব্যতিরেকে অন্য কোন প্রার্থীতা বা মনোনয়ন পত্র দাখিল হয় নাই, সেহেতু জরুরী সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জনাব আব্দুর রাজ্জাক (আনোয়ার) বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। নি¤েœ দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনক এর কার্যকরী পরিষদের (২০১৮-২০১৯) পূর্ণাঙ্গ কর্মকর্তার তালিকা প্রদান করা হলো।

সভাপতি-আব্দুর রাজ্জাক (আনোয়ার), সহ সভাপতি-১- আব্দুর রউফ, সহ সভাপতি-২-আব্দুর রাজ্জাক (নান্নু), সহ সভাপতি-৩-মিসেস রীনা মাসুদ, সহ সভাপতি-৪- মোস্তফা কামাল (মুকুল), সহ সভাপতি-৫- হুমায়ূন কবির, সাধারন সম্পাদক- আব্দুল আজিজ, সহ সাধারন সম্পাদক- মাহবুবুর রহমান মাহবুব, সাংগঠনিক সম্পাদক- রবিউল আলম, কোষাধ্যক্ষ- বিমল চন্দ্র বর্মণ, প্রচার সম্পাদক- আকতার হোসেন (বিপ্লব), সাংস্কৃতিক সম্পাদক- নূরুন্নাহার আক্তার হ্যাপী, ক্রীড়া সম্পাদক – সোয়েব, আপ্যায়ন সম্পাদক- সফি উদ্দিন (সফা), সমাজকল্যাণ সম্পাদক-মজিবুর রহমান (মজিবুর), দপ্তর সম্পাদক- নাসরীন জাহান (লিপি), মহিলা বি: সম্পাদক- তাহমিানা আক্তার মায়া, কার্যনির্বাহী সদস্য- আলম হোসেন আলমগীর, কার্যনির্বাহী সদস্য- শাহীনুর রহমান (বিপ্লব), কার্যনির্বাহী সদস্য- আজাদুর রহমান (লিপন), কার্যনির্বাহী সদস্য- মহিউদ্দিন সিকদার, কার্যনির্বাহীী সদস্য- এস সফিকুর রহমান (তপন), কার্যনির্বাহী সদস্য- দেওয়ান এ ময়েজ সোহেল), কার্যনির্বাহী সদস্য- এমডি সোহেল রানা, কার্যনির্বাহী সদস্য- মুরাদ হোসেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV