Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ : দেশের কল্যাণেই দেশীয় রাজনীতির চর্চা

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: January 9, 2018 | 12:07 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2023591240991998/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৪র্থ পর্ব সম্প্রচারিত হয়েছে। ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ এ পর্ব গত ৩ জানুয়ারী বুধবার সন্ধ্যায় সরাসরি সম্প্রচারিত হয়। এ পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক ইমরান শাহ্ রণ এবং যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হুসেন। অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। পরে মিমটিভি ইউএসএ অনুষ্ঠানটি পুন:প্রচার করে।
টকশো অনুষ্ঠানে আলোচকগণ ২০১৭ সালে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে বাঙালী কমিউনিটিতে দেশীয় রাজনীতি নিয়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরেন। বলেন তাদের দলীয় সফলতা-ব্যর্থতার কথাও। তবে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্য পরস্পর পরস্পরকে দায়ী করেন। তারা বলেন, দেশের কল্যাণেই তারা এখানে দেশীয় রাজনীতি চর্চা করেন। ২০১৮ সালে বাংলাদেশ আরো এগিয়ে যাবে সে প্রত্যাশার কথাও বলেন তারা টকশোতে।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটির স্পন্সর এশিয়ান ড্রাইভিং স্কুল, এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ এবং তানিয়া বিউটি সেলুন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV