প্রিন্স হ্যারির বিয়েতে আমন্ত্রণ পাবেন কি পারিবারিক বন্ধু ওবামা?
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুটনৈতিক সম্পর্ক জোরদার রাখতে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়েতে আমন্ত্রণ নাও পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ব্রিটিশ রাজকুমার হ্যারির সঙ্গে ওবামার ঘনিষ্ঠ সম্পর্ক। এ সম্পর্কের কারণেই অনেকেই ধারণা করছিলো যে, উইন্ডসর ক্যাসলে হ্যারি-মেগানের রাজকীয় বিয়েতে পারিবারিক বন্ধু ওবামা এবং মিশেল হবেন বিশেষ অতিথি।
রয়েল বায়োগ্রাফার ডানচ্যান লরকম্ব বলেন, এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে, ওবামা মিশেল দম্পতি হ্যারি মেগানের বিয়েতে নিমন্ত্রণ পাবেন কি-না। আর না পেলেও এর জন্য রাজপরিবারকে দায়ী করা যাবে না। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, মার্কিন ও ব্রিটিশ সম্পর্ক যাতে হুমকির মুখে না পরে আলোচিত বিয়েটিতে অতিথি নির্বাচনে তাই সতর্কতা অবলম্বণ করা হবে।
ডেইলি মেইল জানায়, যুক্তরাজ্যের পররাষ্ট্র নীতি এবং মার্কিন ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্ক অনেকটা নাজুক। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের লন্ডন পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও এই সফর নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এমনকি রানী এলিজাবেথের সাথেও এ পর্যন্ত তার আনুষ্ঠানিক সাক্ষাত হয়নি।
বিতর্ক এড়াতে ২০১১ সালে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতেও কোন বিদেশী রাষ্ট্রপ্রধানকে নিমন্ত্রণ জানানো হয়নি। ডেইলি মেইল
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!