Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার উদ্বোধন ১ ফেব্রুয়ারী : বর্তমান খাবরের পাশাপাশি আমেরিকান-চায়নিজসহ আধুনিক রুচি সম্মত খাবারের সংযোজন

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: January 12, 2018 | 11:30 AM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০৬২ মেগ্গ্র এভিনিউতে খলিল বিরিয়ানী হাউজের ২য় শাখার যাত্রা শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে নতুন এ শাখার। উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে ঢাকা ভার্সিটি থেকে গণিতে মাস্টার্স করা এবং খাবারের মান নিয়ন্ত্রণকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত মোঃ খলিলুর রহমানের মালিকানাধীন রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজ।খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান ইউএসএনিউজ অনলাইন.কমকে জানান, কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে খলিল বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠার ৬ মাসের মধ্যেই ২য় শাখা খোলা হচ্ছে। তিনি জানান, স্থানের সংকুলানের অভাবে অনেকেই বাধ্য হয়ে অন্য রেষ্টুরেন্টে চলে যান কিংবা বাসায় খাবার নিয়ে যান। তিনি এজন্য তার সম্মানিত গেস্টদের কাছে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক শুভাকাঙ্খী-কাস্টমার তাকে আরো বড় পরিসরে রেষ্টুরেন্টটি স্থানান্তর কিংবা পাশে আরেকটি শাখা খোলার অনুরোধ জানিয়ে আসছিলেন। এছাড়া নতুন প্রজন্মসহ ফ্যামিলি নিয়ে আসা কাস্টমারগণও আরো বড় পরিসরে নিরিবিলি পরিবেশের কথা বলে আসছিলেন।আমেরিকান সনদপ্রাপ্ত বাঙালী শেফ খলিল বলেন, ’কাস্টমার ফার্স্ট’ এ প্রত্যয়ে সম্মানিত সকল স্তরের গ্রাহকদের কথা বিবেচনা করে অতি অল্প সময়ের মধ্যে ২য় শাখাটি খোলার সিদ্ধান্ত নেয়া হয়। অনেকটা অভিজাত নতুন এ রেষ্টুরেন্টটিতে নিরিবিলি পরিবেশে এক সঙ্গে ৬০ জন বসে খাবার খেতে পারবেন। কিংবা যেকোন পার্টিও করতে পারবেন।
রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত নতুন শাখায় খলিল বিরিয়ানী হাউজের বর্তমান খাবরের পাশাপাশি আমেরিকান-চায়নিজসহ ভিন্ন স্বাদের আধুনিক রুচি সম্মত নানা খাবারের সংযোজন থাকবে। খলিলুর রহমান সকলকে তার দ্বিতীয় শাখার গ্র্যান্ড ওপেনিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ