Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যাক্স রিফর্ম প্রভাব ফেলবে আগামী ট্যাক্স সিজনে * ৭টি ট্যাক্স রেট নতুন হারে ধার্য * উচ্চবিত্ত, শিল্পপতি ও কর্পোরেট সংস্থার বিপুল কর ছাড় * মধ্যবিত্তের কম ছাড়

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: January 15, 2018 | 11:04 AM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ প্রভাব ফেলবে আগামী ট্যাক্স সিজনে। গত ২০ ডিসেম্বর কংগ্রেসে পাশ হওয়া নতুন ট্যাক্স রিফর্ম প্রভাব ফেলবে না এ ট্যাক্স সিজনে। নতুন ট্যাক্স রিফর্ম কার্যকরের সাথে সাথে মার্কিন কর ব্যবস্থায় শুরু হয়েছে নতুন অধ্যায়। ট্রাম্প তার কর বিলকে মধ্যবিত্ত শ্রেণীর জন্য একটি ‘চমৎকার এবং বড় ধরনের বড়দিনের উপহার’ বলে মন্তব্য করেন। নতুন কর আইনে সাতটি ট্যাক্স রেট নতুন হারে ধার্য করা হয়েছে।আইআরএস’র বরাত দিয়ে ইউএসএনিউজঅনলাইন.কমকে ট্যাক্স রিফর্ম সম্পর্কে বিস্তারিত জানান নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোল এজেন্ট মোহাম্মদ হাসেম। তিনি জানান, নতুন আইনে উচ্চবিত্ত, শিল্পপতি এবং কর্পোরেট সংস্থাগুলোকে বিপুল কর ছাড় দেয়া হয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির কথা উল্লেখ করে নতুন কর ব্যবস্থায় তাদের কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ করা হয়েছে।
সে তুলনায় কর পরিকল্পনায় মধ্যবিত্তরা খুব বেশি লাভবান হবেন না। তারা আয়করে ছাড় পাবেন কম।
মোহাম্মদ হাসেমইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ’ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ এ ট্যাক্স সিজনে প্রভাব ফেলবে না। ‘ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ প্রভাব ফেলবে ২০১৮ ট্যাক্স বছরে অর্থাৎ ২০১৯ সালে ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের সময়।
এনরোল এজেন্ট মোহাম্মদ হাসেম জানান, পূর্বের কর আইনে সাতটি ট্যাক্স রেট ধার্য্য ছিল ১০% থেকে ৩৯.৬% পর্যন্ত। নতুন আইনে সেই সাতটি ট্যাক্স রেট নতুন হারে ধার্য্য করা হয়েছে ১০% থেকে শুরু করে ৩৭% পর্যন্ত।
১) জয়েন্ট ফাইলিং এর জন্য ট্যাক্স রেট হার হচ্ছে : $০ থেকে $১৯,০৫০ = ১০%, $১৯,০৫১ থেকে $৭৭,৪০০ = ১২%, $৭৭,৪০১ থেকে $১৬৫,০০০ = ২২%, $১৬৫,০০১ থেকে ৩১৫,০০০ =২৪%, $৩১৫,০০১ থেকে ৪০০,০০০ =৩২%, $৪০০,০০১ থেকে $৬০০,০০০ = ৩৫%, $ ৬০০,০০১ এবং এর উপরে = ৩৭%।
ইন্ডিভিজ্যুয়াল ফাইলারের জন্য ট্যাক্স রেট হার হচ্ছে : $০ থেকে $৯,৫২৫ = ১০%, $৯,৫২৬ থেকে $৩৮,৭০০ = ১২%, $৩৮,৭০১ থেকে $৮২,৫০০ = ২২%, $৮২,৫০১ থেকে ১৫৭,৫০০ = ২৪%, $১৫৭,৫০১ থেকে ২০০,০০০ = ৩২%, $২০০,০০১ থেকে ৫০০,০০০ = ৩৫%, ৫০০,০০১ এবং এর উপরে =৩৭%।
মেরিড ফাইলিং সেপারেটলি ফাইলারের জন্য ট্যাক্স রেট হার হচ্ছে : $০ থেকে $৯,৫২৫ = ১০%, $৯,৫২৬ থেকে $৩৮,৭০০ = ১২%, $৩৮,৭০১ থেকে $৮২,৫০০ = ২২%, $৮২,৫০১ থেকে ১৫৭,৫০০ = ২৪%, $১৫৭,৫০১ থেকে ২০০,০০০ = ৩২%, $২০০,০০১ থেকে ৩০০,০০০ = ৩৫%, ৩০০,০০১ এবং এর উপরে =৩৭%।
হেড অব হাউসহোল্ড ফাইলারের জন্য ট্যাক্স রেট হার হচ্ছে : $০ থেকে $১৩,৬০০ = ১০%, $১৩,৬০১ থেকে $৫১,৮০০ = ১২%, $৫১,৮০১ থেকে $৮২,৫০০ = ২২%, $৮২,৫০১ থেকে ১৫৭,৫০০ = ২৪%, $১৫৭,৫০১ থেকে ২০০,০০০ = ৩২%, $২০০,০০১ থেকে ৫০০,০০০ = ৩৫%, ৫০০,০০১ এবং এর উপরে =৩৭%।
২) স্ট্যান্ডার্ড ডিডাকশন: আরেকটি বড় ধরনের পরিবর্তন এসেছে স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে।
মেরিড ফাইলিং জয়েন্টলি- $ ২৪,০০০, হেড অফ হাউসহোল্ড – $১৮,০০০, সিঙ্গেল – $১২,০০০, মেরিড ফাইলিং সেপারেটলি- $ ১২,০০০।
অন্যান্য পরিমাণ : বয়স ৬৫ এর উপর অথবা ডিজেবল ব্যক্তির জন্য – $১,৬০০ অবিবাহিত ব্যক্তি, $১,৩০০ প্রত্যেক স্বামী-স্ত্রী যদি যোগ্যতা লাভ করে।
৩) ব্যক্তিগত এক্সামশনস : বিগত আইনে ব্যক্তিগত এক্সামশনের পরিমাণ ছিল $৪,০৫০। কিন্তু বর্তমান আইনে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে ব্যক্তিগত এক্সামশন পুরোপুরি বাদ দেয়া হয়েছে।
৪) চাইল্ড ট্যাক্স ক্রেডিট: বিগত আইনে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এর পরিমাণ ছিল $১০০০। কিন্তু বর্তমান আইনে এর পরিবর্তন আনা হয়। এখন চাইল্ড ট্যাক্স এর পরিমাণ ধার্য্য করা হয়েছে $২০০০ এবং এর মধ্যে রিফান্ড যোগ্য পরিমাণ হলো $১৪০০। নতুনভাবে সংযোজন করা হয়েছে কোয়ালিফায়িং চাইল্ড ছাড়া যদি কোয়ালিফায়িং ডিপেন্ডেট থাকে তাহলে তার জন্য ধার্য্য করা হয়েছে $৫০০ ননরিফান্ডেবল ক্রেডিট হিসাবে।
৫) আইটেমাইজ ডিডাকশন:
এস্টেট ট্যাক্স, লোকাল ইনকাম ট্যাক্স : এস্টেট ট্যাক্স, লোকাল ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স অথবা রিয়েল এস্টেট ট্যাক্সে আগের আইনে ডিডাকশনের ব্যবস্থা ছিল। বর্তমান আইনে এস্টেট ট্যাক্স, লোকাল ইনকাম ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স – এ তিনটা মিলে সর্বচ্চো ১০,০০০ পর্যন্ত ডিডাকশন নেয়া যাবে।
মেডিকেল এক্সপেন্স : পূর্বের কর আইনে এডজাস্টেড গ্রোস ইনকামের ৭.৫% এর ওপরে গেলে ডিডাকশন নেয়া যেত। নতুন আইনে এটি বাড়িয়ে ১০% পর্যন্ত করা হয়েছে।
চেরিটেবল কন্ট্রিবিউশন : চেরিটেবল কন্ট্রিবিউশন ইনকামের ৫০% থেকে বাড়িয়ে ৬০% করা হয়েছে। তবে এটি আইটেমাইজ ডিডাকশন এ সংযুক্ত করা যাবে।
মর্টগেজ ইন্টারেস্ট : নতুন আইনে $৭৫০,০০০ পর্যন্ত লোনের মর্টগেজ ইন্টারেস্ট ডিডাকশন নেয়া যাবে। পূর্বের আইনে ১ মিলিয়ন পর্যন্ত মর্টগেজ ইন্টারেস্ট নেয়া যেত।
টিচার এক্সপেন্স : টিচার এক্সপেন্স সাপ্লাইয়ের জন্য $২৫০ পর্যন্ত বাদ দিতে পারবে।
মুভিং খরচ: আর্মড ফোর্সেস অথবা মিলিটারী ব্যক্তি ব্যতীত আর কোন সাধারণ জনগণের জন্য প্রযোজ্য নয়।
এলিমনি: নতুন আইনে এলিমনি ডিডাকশন নেয়া যাবে না।
এফরডেবল কেয়ার এ্যাক্ট : ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রিফর্মে এফরডেবল কেয়ার এ্যাক্ট বাবদ পেনাল্টি থাকবে না।
৬) স্টুডেন্ট লোন ইন্টারেস্ট ডিডাকশন: স্টুডেন্ট লোন ইন্টারেস্ট এর পরিমাণ $ পূর্বের হিসাবমত $২৫০০ বহাল থাকবে।
৭) ট্যাক্স রেটস: নতুন আইনে কর্পোরেশনের ট্যাক্স রেট ৩৫% থেকে কমিয়ে ২১% করা হয়েছে।
অল্টানেটিভ মিনিমাম ট্যাক্স : নতুন আইনে কর্পোরেশনের ক্ষেত্রে অল্টানেটিভ মিনিমাম ট্যাক্স আর থাকবে না।
পাস থ্রু বিজনেস : নতুন আইনে পার্টনারশীপ, এস কর্পোরেশন অথবা সোল প্রপার্টিশীপের ক্ষেত্রে ২০% ডিডাকশন নেয়া যাবে।
বলা বাহুল্য, কর্পোরেশন ট্যাক্স রেট অনির্দিষ্ট কালের জন্য কার্যকর করা হলেও ইনডিজিব্যল ট্যাক্স রেট ২০২৫ সাল পর্যন্ত বলবৎ থাকবে।
এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন : ৭১৮-২০৫-৬০৪০, ৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV