Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

সন্ত্রাসবাদসহ ছয় দফা গুরুতর অভিযোগ গঠন : নিউইয়র্কের আদালতে ‘সম্পূর্ণ নির্দোষ’ দাবি বাংলাদেশি আকায়েদ উল্লাহর

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: January 15, 2018 | 4:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :: নিউইয়র্কের ম্যানহাটান পোর্ট অথোরিটি বাস টার্মিনালে আত্মঘাতী বিস্ফোরণের চেষ্টার সময় আহত অবস্থায় গ্রেপ্তার বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ম্যানহাটনের ফেডারেল আদালতে তাকে হাজির করা হলে বিচারকের সামনে নিজেকে নির্দোষ উল্লেখ করেন আকায়েদ।
কারাগারের নীল পোশাকে বৃহস্পতিবার আদালতে হাজির হন আকায়েদ উল্লাহ। দোষ স্বীকার করতে বলা হলে ‘বোমা বিস্ফোরণ ও হামলার চেষ্টা’র অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আকায়েদ উল্লাহ বলেন, ‘এই মুহূর্তে বলছি আমি নির্দোষ।’ তার আইনজীবী বারবারই অভিযোগ করছেন, যে তিনি পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত। তবে আদালত এখনও তাকে বাইরের চিকিৎসার অনুমতি দেননি।
আগের দিন বুধবার সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহহর বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্র্যান্ড জুরি। ২৭ বছর বয়সী আকায়েদ উল্লাহর বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা; ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার; জনসমাগমস্থল ও পাবলিক পরিবহন ব্যবস্থায় সন্ত্রাসী হামলা ও বিস্ফোরণ ঘটিয়ে সম্পদের ক্ষতি করার চেষ্টাসহ ছয় দফা গুরুতর অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাসবাদের এসব অভিযোগ প্রমাণিত হলে বাকি জীবন তাকে কারাগারেই কাটবে।
বিডিনিউজ জানায়, বুধবার ম্যানহাটনের ফেডারেল কোর্টে গ্র্যান্ড জুরির সামনে আকায়েদের বিরুদ্ধে অভিযোগপত্র পেশ করেন প্রসিকিউটররা। পরে গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর পক্ষে মত দেয়।
অভিযোগ গঠনের পর জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল ডানা জে বয়েন্টে এবং নিউ ইয়র্ক সাদার্ন ডিস্ট্রিক্টের ইউএস এটর্নি জিয়োফ্রে এস বারমেন সাংবাদিকদের বিস্তারিত তথ্য দেন।
গত ১১ ডিসেম্বর সকালে অফিসগামী যাত্রীদের ব্যস্ততার মধ্যে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাওয়ার সংকীর্ণ ভূগর্ভস্থ পথে নিজের শরীরে বাঁধা ‘পাইপ বোমায়’ বিস্ফোরণ ঘটান আকায়েদ। ওই হামলায় আকায়েদসহ চারজন আহত হয়েছিলেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।
তাকে গ্রেপ্তারের পর নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে বলা হয়, ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তিনি হামলা চালানোর চেষ্টা করেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ওই ঘটনার পর ফেডারেল প্রসিকিউটররা আকায়েদের বিরুদ্ধে আদালতে লিখিত অভিযোগ উত্থাপন করেন। সেখানে বলা হয়, ২০১৪ সালে ইন্টারনেটে জঙ্গি গোষ্ঠী আইএসের বিভিন্ন প্রচার দেখে উগ্রপন্থার দিকে ঝুঁকতে থাকেন আকায়েদ। আর তিনি হামলা করেন জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ক্ষোভ থেকে।
হামলার কিছুক্ষণ আগে আকায়েদ ফেইসবুকে এক পোস্ট দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছিলেন বলেও উলে¬খ করা হয়েছে অভিযোগপত্রে।
গত ১৩ ডিসেম্বর হাসপাতাল থেকেই ভিডিও কনফারেন্সে আকায়েদের বক্তব্য শোনেন ম্যানহাটনের ফেডারেল কোর্টের বিচারক ক্যাথারিন এইচ পারকার। বৃহস্পতিবার বিকেলে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর রাত) ফেডারেল জজ রিচার্ড জে সুলিভানের আদালতে ওই তরুণকে হাজির করার কথা রয়েছে।
চট্টগ্রামের আকায়েদ বড় হয়েছেন ঢাকার হাজারীবাগে। সাত বছর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর প্রথমে ট্যাক্সিক্যাব চালালেও পরে একটি আবাসন নির্মাতা কোম্পানিতে বিদ্যুৎ মিস্ত্রির কাজ নেন।
ছয় মাস বয়সী সন্তান নিয়ে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস থাকেন ঢাকায়। ঢাকার জিগাতলার বাসা থেকে ডেকে নিয়ে গত ডিসেম্বরে আকায়েদের স্ত্রী এবং তার বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশের পুলিশ।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সে সময় বলেছিলেন, বাংলাদেশে আকায়েদের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার কোনো রেকর্ড নেই। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তার সংশি¬ষ্টতারও তথ্য মেলেনি।
“তবে তার শ্বশুর-শাশুড়ি এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে যতটা বুঝতে পেরেছি, আমেরিকায় গিয়েই ইন্টারনেট থেকে সে র‌্যাডিক্যালাইজড হয়েছে; অর্থাৎ সেলফ র‌্যাডিক্যালাইজড।”
নিউ ইয়র্কে আত্মঘাতী হামলার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ আকায়েদ উল¬াহ তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান সংগঠক মুফতি জসীমউদ্দীন রাহমানীর বই পড়ার পরামর্শ দিতেন বলে জানিয়েছে পুলিশ।
আকায়েদ সর্বশেষ দেশে এসেছিলেন গতবছর সেপ্টেম্বরে তার সন্তানের জন্মের সময়। তখন স্ত্রীকে তিনি নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান সংগঠক মুফতি জসীমউদ্দীন রাহমানীর বই পড়ার পরামর্শ দিতেন বলে জানিয়েছে পুলিশ। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV