ক্যালিফোর্নিয়ায় ১৩ শিশুকে বন্দীদশা থেকে পুলিশের উদ্ধার, নির্যাতিত হয়ে আসছিল মা-বাবার হাতেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :: ক্যালিফোর্নিয়ায় ১৩ শিশুকে বন্দীদশা থেকে উদ্ধার করেছে পুলিশ। মা ও বাবার হাতেই দুই থেকে উনত্রিশ বছর বয়সী ১৩ জন ছেলে মেয়ে নির্যাতিত হয়ে আসছিল। ক্যালিফোর্নিয়ার একটি বাড়ি থেকে তাদের উদ্ধারের পর এমন তথ্য দিয়েছে পুলিশ। তাদের বিছানার সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছিলো তাদেরই বাবা ও মা। ডেভিড অ্যলেন ও লুইস অ্যন টারপিন নামে ঐ বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে শিশুদের নির্যাতন ও জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। সিএনএন
রোববার সকালে আটক ছেলেমেয়েদের মধ্যে থেকে সতেরো বছর বয়সী একটি মেয়ে পালিয়ে যায়। সে জরুরি বিভাগকে তার ভাইবোনদের বন্দি অবস্থা সম্পর্কে জানায় এবং পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। উদ্ধারের পর পুলিশ জানায় এসব শিশু অপুষ্টিতে ভুগছে। তাদের শরীর খুব নোংরা অবস্থায় ছিল। খুবই দুর্গন্ধযুক্ত নোংরা পরিবেশে তাদের আটকে রাখা হয়েছিলো। সানবার্নাডিনো শহরে এ উদ্ধারের ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ