Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অবস্থানরত সাংবাদিক মনির হায়দারের পাসপোর্ট নবায়ন কেন নয়- বাংলাদেশ হাইকোর্ট

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: January 16, 2018 | 1:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :: নিউইয়র্কে অবস্থানরত সাংবাদিক মনির হায়দারের পাসপোর্ট নবায়ন করে তা কেন তাকে প্রদান করা হবে না- এ  মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মো. দস্তগীর  হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এই রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে। অন্য এক অন্তর্বর্তীকালীন আদেশে একই আদালত সাংবাদিক মনির হায়দারের পাসপোর্ট নবায়ন আবেদনের বর্তমান অবস্থা জানিয়ে ১০ দিনের  মধ্যে একটি রিপোর্ট প্রদানের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। আদালতে মনির হায়দারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রিট পিটিশনে উল্লেখ করা হয় বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত সাংবাদিক মনির হায়দার গত সেপ্টেম্বর মাসে তার বর্তমান মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) মেয়াদের শেষপর্যায়ে এসে নতুন পাসপোর্ট রি-ইস্যু করার জন্য প্রয়োজনীয় ফি দিয়ে যথাযথ প্রক্রিয়ায়  নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে আবেদন করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে রি-ইস্যুকৃত পাসপোর্ট দেয়া হয়নি। এমনকি পাসপোর্ট না দেয়ার কারণ সম্পর্কেও কোনো সদুত্তর দেয়া হচ্ছিল না। মনজিল মোরসেদ জানান, এই প্রেক্ষাপটে গত নভেম্বর মাসের শেষের দিকে মনির হায়দার নিউইয়র্ক কনসাল জেনারেল বরাবর লিখিত এক চিঠির মাধ্যমে তাঁর পাসপোর্ট আবেদনের অগ্রগতির বিষয়ে জানতে চান। কিন্তু তারও কোনো জবাব মেলেনি। এরপর হাইকোর্টে রিট আবেদন করেন তাঁর ছোটভাই নজরুল ইসলাম খোকন। প্রসঙ্গত, দৈনিক মানবজমিন’র ডেপুটি এডিটর মনির হায়দার ২০১৪ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে আসেন। এর আগ পর্যন্ত তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতে নিয়মিত অংশ নিতেন। নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর নির্বাহী কমিটির সদস্য তিনি। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV