মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার নতুন কমিটি : আজম সভাপতি রাশেদ সম্পাদক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী মানিকগঞ্জবাসীদের সামাজিক সংগঠন মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম আজম ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ রাসেদ মিয়া। গত ১ জানুয়ারী সোমবার অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।
সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মনিউর রহমান জাহাঙ্গীর এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ তৈয়বুর রহমান হারুন। খবর ইউএনএ’র।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন যথাক্রমে সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ও কোষাধ্যক্ষ লুৎফর রহমান। সভায় উপস্থিত সকল মানিকগঞ্জবাসী রিপোর্ট দুটি গ্রহণ করলে তা পাস হয়। সভায় আলোচনায় অংশ নেন মোসলেহ উদ্দিন খান সেলিম, জাহিদুল ইসলাম, আহসান হাবীব, আব্দুস সালাম আজম, লুৎফর রহমান, জিকরুল আমিন জুয়েল, ওমর ফারুক খসরু, মোহাম্মদ আমীন ফারুক প্রমুখ।
সভায় সমিতির আজীবন সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এজন্য সভায় আহসান হাবীব, জিকরুলর আমিন জুয়েল, মনিউর রহমান জাহাঙ্গীর ও আবু সুফিয়ানের ভূয়সী প্রশংসা করা হয়।
সভায় বিদায়ী সভাপতি মনিউর রহমান জাহাঙ্গীর এবং বিদায়ী সাধারণ সম্পাদক আবু সুফিয়ান তাদের বক্তব্যে তাদের দায়িত্ব পালনে সবার সহযোগিতার জন্য সকল প্রবাসী মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোহাম্মদ তৈয়বুর রহমান হারুন তার বক্তব্যে সকল প্রবাসী মানিকগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থেকে সমিতিকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। এই সংগঠন প্রবাসী মানিগঞ্জবাসীদের প্রাণের সংগঠন এবং মানিকগঞ্জবাসীদের মুখপত্র। সংগঠনের ভাবমূর্তী অক্ষুন্ন রাখতে তিনি সবার সুদৃষ্টি কামনা করেন।
সভার দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের (২০১৮-২০১৯) জন্য কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি আব্দুস সালাম আজম, সিনিয়র সহ সভাপতি এ এইচ খন্দকার জগলু এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রাসেদ মিয়া-কে প্রথমবারের মতো সবার সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। উপস্থিত সকলে করতালীর মাধ্যমে নতুন কর্মকর্তাদের স্বাগত জানান। পূর্নাঙ্গ কমিটি পবর্তীতে আলোচনার মাধ্যমে গঠন করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ