Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র বর্ণিল রজত জয়ন্তী

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: January 16, 2018 | 7:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিভাজন ছেড়ে ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনক’র ২৫ বছর পূর্তি, মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। গত ৭ জানুয়ারী এ উপলক্ষে বৃহত্তর কুমিল্লাবাসীর বিশাল মিলনমেলা ঘটে উডসাইডের কুইন্স প্যালেসে। প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে বৃহত্তর কুমিল্লার সর্বস্তরের মানুষের পাশাপাশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সরব উপস্থিত ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের শুরুতে ছিল পরিচতি ও রজত জয়ন্তী আলোচনা। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী। যৌথভাবে পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর সরকার ও উদযাপন কমিটির সদস্য সচিব মফিজুল ইসলাম ভূইঁয়া রুমি। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সাংগঠনিক সম্পাদক আমানত হোসেন আমান। গীতা পাঠ করেন প্রিয়া দুলাল। এর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: এনামুল হক। মঞ্চে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা সরকার ইসলাম, ২৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক মো: ইউনুস সরকার, প্রধান সমন্বয়কারী মিয়া মোহাম্মদ দুলাল, সাবেক বিচারপতি নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, সমিতির সাবেক সহ সভাপতি ইয়ার আহমেদ পাটোয়ারী, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, ডেমোক্র্যাটিক লিডার এটর্ণী মঈন চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আলী আক্কাস, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইঁয়া, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকা ইনকের সভাপতি গোলাম মহিউদ্দিন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজী, ব্রাক্ষণবাড়িয়া কমিউিনিটি অব নর্থ আমেরিকার সভাপতি মো: রহিজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আলী (দেবিদ্বার), শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটের সভাপতি আবু জাফর ইকরাম, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী খবির উদ্দিন এ ভূইঁয়া, বাংলাদেশ সোসাইটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম, বর্তমান কার্যকরী সদস্য মাঈনুল উদ্দিন মাহবুব, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, কমিউনিটি এক্টিভিষ্ট হাজী নূরুল ইসলাম, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার ইনকের সাবেক সভাপতি প্রফেসর মনির হোসন খান, বর্তমান সহ সভাপতি কাজী মো: আছাদ উল্লাহ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমির খান জাকির, হাজী ইসমাঈল মিয়া, হাজী নূরুল ইসলাম, মোহাম্মদ খোকন মিয়া, মেঘনা সোসাইটির সভাপতি জিল্লুর রহমান। বক্তব্য রাখেন, ফখরুল ইসলাম মাছুম, কবির হোসেন অভি, ফিরোজ আহমেদ।
সভাপতির বক্তব্যে ফিরোজুল ইসলাম পাটোয়ারী বলেন, দীর্ঘ ২৫ বছরের এ সমিতি অনেক চড়াই-উৎরাই’র স্বাক্ষী। শুরু থেকে যারা হালধরে সংগঠনকে এতটুকু পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যুগের পর যুগ সমিতিকে মানুষের কল্যাণে গড়ে তুলতে চাই।
অন্যান্য বক্তারা বলেন, আমরা দেশ থেকে অনেক দুর থাকলেও প্রতিনিয়ত আমাদের মন দেহ মা, মাটি ও মানুষের কাছে যেতে চায়। আমরা শেকঁড়কে খুজঁতে থাকি। বক্তারা দেশ ও প্রবাসে বৃহত্তর কুমিল্লাবাসীর কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে সাবেক বিচারপতি নূর মোহাম্মদ জাহাঙ্গীর সরকারকে আজীবন সদস্য পদের সনদ প্রদান করেন কর্মকর্তাবৃন্দ।
২৫ বছর পূর্তি অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ ও সমিতির সাবেক বর্তমান কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব, সাবেক সাহিত্য সম্পাদক ওয়াহিদ কাজী এলিন, এষ্টোরিয়া ৩৬ এলাকাবাসী এক্টিভিস্ট ফেরদাউস আলম ভূইঁয়া, মনিরুল ইসলাম, রুহুল আমিন সরকার, নিজজার্সী থেকে আগত মাসুদ আলম, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম মাছুম, কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার ইনকের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, ব্রাক্ষণবাড়িয়া কমিউিনিটি অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক আনোয়ার হোসন স্বপন তালুকদার, শাপলা ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক উত্তম কুমার মন্ডল, মেঘনা সোসাইটির উপদেষ্টা মিয়া মোহাম্মদ দাউদ, মতলব সোসাইটির সভাপতি মো: শাকিল মিয়া, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সহ সভাপতি মঞ্জুরুল আলম হারুন, প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দীন আহমেদ শামীম, হাসান মাহমুদ সোহেল, আইয়ূব চৌধুরী হারুন, লুৎফুর রহমান (চুন্নু), মো: কবির, মোহাম্মদ ইসলাম, মো: ফিরোজ পাটোয়ারী, ভিপি পলাশ, মোহাম্মদ আমিন, মোহাম্মদ সাদেক, ব্রাক্ষণবাড়িয়া সম্মেলনীর সাধারণ সম্পাদক আশরাফ মাসুক, আব্দুস সামাদ টিটু, বাসেদ ভূইঁয়া, দুলাল চন্দ্র দেবনাথ, মো: এ সিদ্দিক পাটোয়ারী, মো: ইকবাল খান, মো: জাকির হোসেন, আব্দুল হান্নান, মো: নাঈম, মো: মাহবুবুল আলম, জামিল, মো: সাইফুল, পলাশ, মো: আলম, মো: মনির হোসেন, মো: সালাউদ্দিন, আব্দুস সালাম, মো: মাহাবুব, মো: জালালসহ আরো অনেকে।
অনুষ্ঠানে শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, রুকসানা মির্জা, এতেহাত্ত মঞ্জু ও রানু নেওয়াজ। আলোচনা সভার পরই একটানা সঙ্গীত চলে মধ্যরাত পর্যন্ত। এতে উপস্থিত সকলে দারুনভাবে উপভোগ করেন সঙ্গীতানুষ্ঠান। এ উপলক্ষ্যে মো: মনিরুল ইসলাম দিপু’র সম্পাদনায় “ময়নামতি ২০১৮” নামে একটি স্বরনিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV