ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ : আধুনিক রুচি সম্মত নানা খাবারের সংযোজন নিউইয়র্কের খলিল বিরিয়ানী হাউজের দ্বিতীয় শাখায়
https://www.facebook.com/USANewsNY/videos/2032202173464238/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৫ম পর্ব সম্প্রচারিত হয়েছে। ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ এ পর্ব গত ৮ জানুয়ারী সোমবার সন্ধ্যায় সরাসরি সম্প্রচারিত হয়। এ পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশ্বখ্যাত খাবারের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নিউইয়র্কের ‘ইন্সটিউট অব কুলিনারী এডুকেশন’ থেকে সনদপ্রাপ্ত নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। পরে মিমটিভি ইউএসএ অনুষ্ঠানটি পুন:প্রচার করে।
টকশো অনুষ্ঠানে নিউইয়র্কের অন্যতম সেরা রেষ্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান জানান, গত বছরের ২১ জুলাই ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৪৪৫ ওলমাস্টেড এভিনিউতে যাত্রা শুরু করে খলিল বিরিয়ানী হাউজ। কাস্টমারদের বিপুল চাহিদার প্রতি লক্ষ রেখে খলিল বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠার ৬ মাসের মধ্যেই ২য় শাখা খোলা হচ্ছে। ২য় শাখার উদ্বোধন আগামী ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার। তিনি জানান, রেষ্টুরেন্টটিতে বিরিয়ানির পাশাপাশি তাঁর হাতের জাদুতে গড়ে ওঠেছে ভিন্ন স্বাদের বাংলাদেশী ঐতিহ্যবাহী অন্যসব খাবারও। রেষ্টুরেন্টটিতে জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজ খাবারও। নজর কেড়েছে নতুন প্রজন্মসহ বাঙালী ও অন্যান্য কমিউনিটিরও। আধুনিক রুচি সম্মত নানা খাবারের সংযোজন থাকবে খলিল বিরিয়ানী হাউজের দ্বিতীয় শাখায়।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটির স্পন্সর এশিয়ান ড্রাইভিং স্কুল, এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ এবং তানিয়া বিউটি সেলুন।
Web : www.usanewsonline.com
Facebook: https://www.facebook.com/USANewsNY
Twitter: https://twitter.com/USAnewsNY
ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!