Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কবি শহীদ কাদরীর গ্রন্থের কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে বেঙ্গল পাবলিকেশন্সকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: January 17, 2018 | 1:18 AM

আকবর হায়দা কিরণ : কপিরাইট আইন ভঙ্গ করে প্রয়াত কবি শহীদ কাদরীর লেখা কবিতার সংকলন প্রকাশ করায় বেঙ্গল পাবলিকেশন্সকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। বেঙ্গল পাবলিকেশন্স লিমিটেডের প্রকাশক আবুল খায়ের ছাড়াও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত এবং সম্পাদক হাসান ফেরদৌসকেও এই নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ। এর আগে গত রবিবার (১৭ ডিসেম্বর) লেখকের পুত্র আদনান কাদরীর পক্ষে তিনি এই নোটিশ পাঠান।
ব্যারিস্টার হামিদুল মিজবাহ বলেন, ‘শহীদ কাদরীর মৃত্যুর পর তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে আদনান কাদরীর অনুমতি ছাড়া তার বাবার কবিতা বই আকারে না ছাপানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তারপরও শহীদ কাদরীর বেশ কিছু কবিতা নিয়ে বেঙ্গল পাবলিকেশন্স বই ছাপিয়ে প্রকাশ করে। তাই আমরা যথাযথ জবাব চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছি। তবে এখনও নোটিশের জবাব পাইনি। আশা করছি, বেধে দেওয়া সময়ের মধ্যেই নোটিশের জবাব পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘এসব প্রকাশনা প্রতিষ্ঠান সব সময় নিজেদেরকে সংস্কৃতির ধারক ও বাহক বলে দাবি করে থাকে। অথচ, এরাই ছদ্মবেশি হয়ে এসব কাজ বেশি করে। আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা প্রয়োজন।’বেঙ্গল পাবলিকেশন্সকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘এ বছরের সেপ্টেম্বরে বেঙ্গল পাবলিকেশন্স থেকে আবুল হাসনাত ও হাসান ফেরদৌসের  সম্পাদনায় ‘একটি আংটির মতো তোমাকে পরেছি স্বদেশ’ শীর্ষক শহীদ কাদরীর দেশ চেতনালগ্ন নির্বাচিত কবিতার সংকলন প্রকাশ করা হয়।’ আরও বলা হয়,‘বাংলাদেশের প্রচলিত কপিরাইট আইন অনুযায়ী উত্তরাধিকার হিসেবে লেখকের সন্তান আদনান কাদরী, লেখকের কাজের স্বত্বাধিকার হবার অধিকার রাখেন। তবে এ বিষয়ে প্রয়াত শহীদ কাদরীর লেখা কবিতাগুলো ব্যবহারের জন্য ছেলে আদনান কাদরীর কোনও অনুমতি গ্রহণ করা হয়নি।’

আগামী সাত দিনের মধ্যে ‘একটি আংটির মতো তোমাকে পরেছি স্বদেশ’ শীর্ষক বইটির বিক্রয় ও বিতরণ বন্ধ করা, নতুন কপি ছাপানো থেকে বিরত থাকা এবং বিক্রিত কপির সংখ্যা জানাতে নোটিশে বলা হয়। অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের আধুনিক কবি হিসেবে পরিচিত শহীদ কাদরী ২০১৬ সালে ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা যান। তার লেখা উত্তরাধিকার, তোমাকে অভিবাদন, প্রিয়তমা, কোথাও কোনও ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দিও- বইগুলো পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV