নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবী ও সংগঠক সৈয়দ ইলিয়াস খসরু নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন। তিনি এই সংগঠনের বর্তমান কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। সম্প্রতি মহানগর আওয়ামী লীগের এক সভায় তাকে যুগ্ম সম্পাদক পদে মনোনীত করা হয়।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সন্তান সৈয়দ ইলিয়াস খসরু দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকালীন সময় আওয়ামী রাজনীতির পাশাপাশি মূলধারার রাজনীতি সহ কমিউনিটির বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত।
তিনি নিউইয়র্কের টাইম টেলিভিশন-এর অন্যতম পরিচালক ছাড়াও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রচার সম্পাদক, বাংলাদেশ সোসাইটি ইনক’র কার্যকরী পরিষদের সাবেক সদস্য, ব্রুকলীনের কমিউনিটি বোর্ড-৫ এর কার্যকরী পরিষদের কমিউনিকেশন সেক্রেটারী, বাংলাদেশী-আমেরিকান ডেমোক্র্যাটিক কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি এবং সাপ্তাহিক কুলাউড়া সংলাপ-এর ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
কৃতজ্ঞতা প্রকাশ: সৈয়দ ইলিয়াস খসরু-কে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক পদ থেকে যুগ্ম সম্পাদক পদে অধিষ্ঠিত করায় তিনি এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কমান্ডার নূর নবী ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসে আওয়ামী লীগের রাজনীতিকে আরো বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ