Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

জ্যাকসন হাইটসে নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘বাংলা মোবাইল ও ট্রাভেলস’

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: January 18, 2018 | 7:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে চালু হলো বাংলাদেশী মালিকানাধীন আরো একটি ব্যবসা প্রতিষ্ঠান ‘বাংলা মোবাইল ও ট্রাভেলস’। জ্যাকসন হাইটসের ডিজিটাল ওয়ান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘বাংলা মোবাইল ও ট্রাভেলস’ স্টোরের যাত্রা উপলক্ষ্যে গত ১৫ জানুয়ারী সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনাড়ম্বর অনুষ্ঠান ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক, সাপ্তাহিক আজকাল-এর সম্পাদক মনজুর আহমদ। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো এবং বাংলা মোবাইল ও ট্রাভেলস-এর সিইও বেলাল হোসেন। খবর ইউএনএ’র।

অনুষ্ঠানে জাকারিয়া মাসুদ জিকো বলেন, ডিজিটাল ওয়ান প্রায় ২০ বছর ধরে কমিটিতে ব্যবসা করে আসছে। আমরা মোবাইল ফোন সহ এয়ার টিকেট ব্যবসায় জড়িত। বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির সাথে আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে এবং আমাদের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হওয়ায় বাংলাদেশী অধ্যুষিত এলাকায় নতুন প্রতিষ্ঠান খোলার চিন্তা-ভাবনা করছিলাম। আশা করছি সর্বোচ্চ সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের মন জয় করতে পারবো। তিনি বলেন, এই প্রতিষ্ঠানে সুলভমূল্যে মোবাইল সহ সংশ্লিষ্ট জিনসপত্র কেনাকাটা ছাড়াও বাংলাদেশ অর্থ প্রেরণেরও ব্যবস্থা থাকবে। আরো থাকবে এয়ার টিকেট কেনা-কাটার সুযোগ। তিনি বলেন, বাংলাদেশের প্রতি ভালোবাসা আর মমত্ববোধ থেকেই নতুন প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘বাংলা মোবাইল আর বাংলা ট্রাভেলস’।

বেলাল হোসেন বলেন, বাংলাদেশকে প্রমোট করার পাশপাশি প্রবাসী বাংলাদেশী সুবিধার কথা বিবেচনা করেই প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘বাংলা মোবাইল এন্ড ট্রাভেলস’। আমাদের বেশীরভাগ ক্রেতা-গ্রাহক বাংলাদেশী। উল্লেখ্য, জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীট সংলগ্ন সাবওয়য়ের সাথে ‘বাংলা মোবাইল’ স্টোরটি প্রতিষ্ঠিত।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV