Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বিপা’র ২৫ বছর পূর্তী উৎসব উপলক্ষ্যে ব্যাপক আয়োজন : নিজস্ব ভবন ও স্কুল প্রতিষ্ঠায় ফান্ড রেইজিং

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: January 18, 2018 | 8:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসের সনামধন্য সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)-এর ২৫ বছর পূর্তী তথা রজত জয়ন্তী উপলক্ষে মূলধারা সহ কমিউনিটির বিনোদনের জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। এরমধ্যে ফান্ড রেইজিং গালা অনুষ্ঠান হবে ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় জ্যামাইকার ইয়র্ক কলেজ-এর পারফর্মিং আর্টস মিলনায়তনে। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর থাকবে উৎসব.কম। মূলত: বিপা’র ২৫ বছরের পথ চলায় নিজস্ব ভবন ও স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ফান্ড রেইজিং অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এজন্য কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।সিটির জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে গত ১৫ জানুয়ারী সোমবার সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিপার কর্মকর্তারা উপরোক্ত আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এবং ২৫ বছর পূর্তী উৎসবের কর্মসূচী তুলে ধরেন সংগঠনের সভাপতি নিলোফার জাহান। এছাড়াও বক্তব্য এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেলিমা আশরাফ, এ্যানী ফেরদৌস ও নাদিম আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা। খবর ইউএনএ’র।

সাংবাদিক সম্মেলনে ফান্ড রেইজিং গালা অনুষ্ঠানের টাইটেল স্পন্সর উৎসব.কম-এর সিইও রায়হান জামান ও অভিভাবক সহ নতুন প্রজন্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, জাফর ফেরদৌস, মিজানুর রহমান, বিউটি ইয়াসমীন, তৃণা নেওয়াজ ও জেসমিন আহমেদ।

সাংবাদিক সম্মেলনে নিলোফার জাহান লিখিত বক্তব্যে বলেন, বিপার রজত জয়ন্তী উপলক্ষে বিপার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বেশ কিছু অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হয়েছে। এরমধ্যে নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে: শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, মুখোশ তৈরীর কর্মশালা, ১৪২৫ বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা, বন্ধন : ফেস্টিভাল অব কালচার্স ও নিউইয়র্ক ফিল্ম সেন্টারের সাথে যৌথ আয়োজনে ফুয়াদ চৌধুরী নির্মিত তথ্যচিত্র। আরো থাকবে মূলধারার আমন্ত্রণে একাধিক পরিবেশনা।

বিপার রজত জয়ন্তীর অন্যান্য আয়োজনের মধ্যে থাকবে যুবক-যুবতীদের ফটোগ্রাফী প্রতিযোগিতা, শিশুদের রচনা প্রতিযোগিতা, ‘তাসের দেশ’ ভিডিও প্রকাশ, বিশেষ কনসার্ট (নতুন সুর) ও বিশেষ পরিবেশনা। এছাড়াও বিশেষ আয়োজনে থাকবে ২১ এপ্রিল জ্যামাইকার ইয়র্ক কলেজ-এর পারফর্মিং আর্টস মিলনায়তনে ফান্ড রেইজিং গালা অনুষ্ঠান। এই অনুষ্ঠানমালার মধ্যে থাকবে বিপা’র নিজস্ব পরিবেশনা ‘রূপালী পর্দার সোনালী দিন’, বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি শিল্পী শায়ানের পরিবেশনা ‘জীবনের গান’, ‘তাসের দেশ’-এর ভিডিও প্রকাশনা, বিপা’র নিজস্ব তৈরী টি শার্ট ও ব্যাগ বিক্রি এবং ফান্ড রেইজিং র‌্যাফল।

সাংবাদিক সম্মেলনে রায়হান জামান বলেন, ‘বিপা দ্যা বেষ্ট’ বলেই উৎসব.কম বিপাকে পৃষ্ঠপোষকতা করছে। আশরা ভালো কিছুর সাথে থাকতে চাই, আছি, থাকবো। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বিপার কর্মকর্তারা বলেন, নিউইয়র্ক সিটি ও ষ্টেট-এর ফান্ড ছাড়াও পৃষ্ঠপোষকদের অনুদানে বিপার কর্মকান্ড পরিচালিত হচ্ছে। আর সংগঠন পরিচালনায় আর্থিক কোন অনিয়ম নেই, বরং স্বচ্ছতার সাথেই বিপা প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর ‘অন ডিমান্ড’ হিসাব-নিকাশ প্রকাশেরও সুযোগ রয়েছে। এক প্রশ্নের উত্তরে বিপা’র কর্মকর্তারা জানান, বাংলাদেশ মিশন বা কনস্যুলেটে অনুষ্ঠান করে বিপা কোন অনুদান পায় না।

অপর এক প্রশ্নের উত্তরেতারা জানান ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বিপা’র তিনটি শাখায় বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১৪৫জন। বিপা পরিচালনা জন্য রয়েছে ৫ সদস্যের কার্যকরী কমিটি আর ১৫ সদস্যের সাধারণ পরিষদ। অপর এক প্রশ্নের উত্তরে বিপা’র কর্মকর্তারা বলেন, বিপা’র ২৫ বছরের পথচলায় আমরা বাংলা ভাষা ও সংস্কৃতির যে বীজ বপন করতে পেরেছি- এটাই বিপা’র সাফল্য। প্রবাসের নতুন প্রজন্মের অনেকই এখন বাংলা ভাষা শিখছে, বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহ দেখাচ্ছে- এসবই সাফল্য বলে মনে করছি। তারা বলেন, নতুন প্রজন্ম বাংলা নাচ-গান শিখতে চায়, তাদের আগ্রহ আছে। নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ঢুকিয়ে দেয়াই বিপা’র মুল লক্ষ্য। পাশাপাশি বাংলা ভাষা শিখা বাধ্যতামূলক।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV