Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মধ্যবর্তী নির্বাচন নিয়ে জরিপ : কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পাবে ডেমক্র্যাটরা!

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: January 19, 2018 | 12:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সামনের নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পাবে। কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত জরিপের এ ফলাফল ১১ জানুয়ারি প্রকাশ করা হয়েছে। জরিপে দেখা গেছে, ৫২% মনে করছেন যে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানরা হারাবে। অপরদিকে, মাত্র ৩৫% বলেছেন যে, রিপাবলিকানদের কর্তৃত্ব অটুট থাকবে। ১৩% কোন পক্ষকেই সমর্থন দেননি।
একইভাবে সিনেটের নেতৃত্বও ডেমক্র্যাটদের হাতে আসবে বলে ৫৩% মনে করেন। অপরদিকে, ৩৬% বলেছেন যে, রিপাবলিকানদের কর্তৃত্ব অটুট থাকবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহে সম্প্রতি ট্যাক্স-সংস্কারের যে বিধি তৈরী হয়েছে, তার পরিপ্রেক্ষিতে রিপাবলিকিানদের জনপ্রিয়তায় ধস নেমেছে। ৫২% বলেছেন যে, তারা রিপাবলিকানদের ট্যাক্স বিলের সন্তুষ্ট নন। মাত্র ৩২% ঐ বিধিকে সমর্থন দিয়েছেন। শ্বেতাঙ্গ ভোটারদের মাত্র ৪১% ঐ ট্যাক্স রিফর্মের পক্ষে মত দিয়েছেন। বিপক্ষে রয়েছেন ২৮%। জরিপে আরো উদঘাটিত হয় যে, নয়া ব্যবস্থায় সকলেরই ট্যাক্স বাড়বে। ৬৬% বলেছেন যে, নয়া রীতির সুফল পাবে কেবলমাত্র ধনীরা। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে এই জরিপ চালানো হয় ১১০৬ জন ভোটারের মধ্যে। টেলিফোন এবং লাইভ ইন্টারভিউতে অংশ নেন এসব ভোটার। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV