Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘সন্দ্বীপ ভবন’

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: January 22, 2018 | 11:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক প্রবাসী সন্দ্বীপবাসীর স্বপ্নের ‘সন্দ্বীপ ভবন’ হয়েছে। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশী অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় গত ১৩ জানুয়ারী শনিবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে ভবনটির উদ্বোধন করা হয়। দোয়া-মাহফিলের পর কেক কেটে ভবনের উদ্বোধন শেষে সকলে সাধারণ সভায় মিলিত হন। হাড় কাঁপানো শীত সত্বেও বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে এ সভাটি হয় রাধুনি রেস্টুরেন্টে। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি নান্নু। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সদস্য, প্রতিষ্ঠাকালিন সদস্য-কর্মকর্তারা। ২০১৮-২০১৮ মেয়াদের কার্যকরী কমিটি এ সময় শপথ নেন। এ অনুষ্ঠান পরিচালনা করেন সন্দ্বীপ সোসাইটির নির্বাচন কমিশনার এম রহমান সুজন। উলে¬খ্য, নান্নুকে সন্দ্বীপ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।
সাধারণ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক দেলোয়ার হোসেন, লুৎফুল করিম, আব্বাসউদ্দিন দুলাল, আলহাজ্ব বাবরউদ্দিন, মোদাচ্ছের মিয়া, হেলালউদ্দিন, আলহাজ্ব আবু তাহের, ফিরোজ আহমেদ, ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে সকলেই অভিনন্দন ও ধন্যবাদ জানান সোসাইটির স্থায়ী ভবন পাওয়ায়। বলেন, বহুদিনের একটি স্বপ্নের বাস্তবায়ন ঘটলো প্রবাসে সন্দ্বীপবাসীর। উপস্থিত সকলে ধন্যবাদ জানান সন্দ্বীপ সোসাইটির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নুকে। দু’তলা এই ভবনটি কয়েক বছর আগে খুবই সস্তায় ক্রয় করেন নান্নু। সে সময় সোসাইটির তহবিলে প্রয়োজনীয় অর্থ না থাকায় দলিল করেন নিজের নামে। এ নিয়ে নানা রটনার চেষ্টা হয়েছিল। গত বছরের ২৯ এপ্রিল ভবনের দলিল করা হয় সন্দ্বীপ সোসাইটির নামে। এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ভাড়া আসছে মাসে ৬ হাজার ডলার করে। বেসমেন্টে সোসাইটির স্থায়ী অফিস।
উল্লে¬খ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত সন্দ্বীপ সোসাইটির সর্বশেষ নির্বাচনে নান্নু-পান্না প্যানেলের সিংহভাগ লোকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আগের সেক্রেটারি পান্না হয়েছেন সভাপতি এবং আগের যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান হয়েছেন সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, নিউইয়র্কে দেড় শতাধিক আঞ্চলিক-সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন রয়েছে। তবে নিজস্ব ভবন রয়েছে হাতে গোনা কটি সংগঠনের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV