জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে এগিয়ে মেলানিয়া!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জনপ্রিয়তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে মেলানিয়া ট্রাম্প। বার্তা সংস্থা সিএনএন’র এক জরিপে দেখা গেছে, মেলানিয়া যে শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি জনপ্রিয় তা-ই নয়, তিনি একবছরে জনগণের মনোযোগের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছেন।
জরিপে অংশ নেওয়া শতকরা ৪৪ ভাগ মানুষ বলেছেন, মেলানিয়া তাদের পছন্দের। অন্যদিকে, ৩৫ ভাগ মানুষ মনে করেন, মেনালিয়ার মধ্যে মুগ্ধ হওয়ার মত কিছুই নেই। মজার বিষয় হল, একই জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পছন্দের তালিকায় ৪১ ভাগ মানুষ রাখলেও, ৫৭ ভাগ মানুষেরই অপছন্দের খাতায় লেখা রয়েছে তার নাম।
নতুন এ জরিপটিতে আরও দেখা যায়, মেলানিয়া হলেন ট্রাম্প পরিবারের ৪জন সদস্যদের একজন, যার দিকে অপছন্দের চেয়ে পছন্দের মানুষের পাল্লা ভারী। জরিপে মেলানিয়ার পরেই আছে ট্রাম্পকন্যা ইভানকার অবস্থান। ৪১ ভাগ মানুষের পছন্দ আবার ৪১ ভাগ মানুষের অপছন্দের তালিকাতেও আছেন তিনি।
উল্লেখ্য, গতবছরের ফেব্রুয়ারি মাসে করা আরেকটি জরিপে মেলানিয়াকে পছন্দ ও অপছন্দের তালিকায় রেখেছিলেন যথাক্রমে ২৪ ও ৩১ ভাগ মানুষ। শেষ কয়েকমাসে জনপ্রিয়তা প্রায় দ্বিগুণ হয়েছে মেলানিয়ার। সিএনএন
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ