তিনদিন ধরে চলা যুক্তরাষ্ট্রের সরকারি অচলবস্থার অবসান, ৫ ফেব্রুয়ারির মধ্যে ‘ডাকা’ ও অভিবাসন প্রশ্নে দুই দল সমঝোতায় ব্যর্থ হলে আবারও সরকার বন্ধের পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অবশেষে অবসান ঘটলো তিনদিন ধরে চলা যুক্তরাষ্ট্রের সরকারি অচলবস্থার। গত সোমবার কংগ্রেসের উভয় কক্ষ পরবর্তী ১৭ দিনের জন্য সরকার চালাতে অর্থ বরাদ্দে সম্মত হওয়ায় অচলাবস্থার অবসান হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে নিজের রাজনৈতিক বিজয় বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের একটি বিলে স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্তি ঘটে শাটডাউন নাটকের। ৫ ফেব্রুয়ারির মধ্যে ‘ডাকা’ ও অভিবাসন প্রশ্নে দুই দল কোনো সমঝোতায় আসতে ব্যর্থ হলে আবারও সরকার বন্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনদিন ধরে ফেডারেল সরকারে অচলাবস্থা চলার পর সোমবার অভিবাসন বিষয়ে সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে একটি সমঝোতা হয়। এরপর সরকারের জন্য তিন সপ্তাহের তহবিল বরাদ্দের ব্যাপারে সিনেটে ভোটাভুটি হয়।
পরে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রস্তাবটি ২৬৬-১৫৯ ভোটে পাস হয়। আর সিনেটে বিলটি ৮১-১৮ ভোটে পাস হয়। বিল পাসের পর সোমবার রাতেই তাতে স্বাক্ষর করেন ট্রাম্প।
এর আগে, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট বাড়ানো সংক্রান্ত একটি বিলে সিনেটররা একমত হতে না পারায় শনিবার যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম স্থগিত হয়ে শাটডাউন বা অচলাবস্থা তৈরি হয়। বিশ্লেষকরা বলছেন, বাজেট নিয়ে সিনেটরদের বিভক্ত হয়ে যাওয়ার মূলে রয়েছে অভিবাসন নীতিতে প্রস্তাবিত পরিবর্তন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ‘ডাকা’ সদস্যদের বৈধতার পক্ষে তিনি, তবে এর বদলে তাঁর প্রস্তাবিত সীমান্ত দেয়ালের জন্য ১৮ বিলিয়ন ডলার বরাদ্দ চান তিনি। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি, পারিবারিক ভিসা বন্ধ ও ডিভি ‘লটারি’ ভিসা-ব্যবস্থা বাতিলেরও পক্ষে তিনি। এএফপি
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!