ফিলাডেলফিয়ায় কংগ্রেসওম্যান প্রার্থী ড. নীনার নির্বাচনি প্রস্তুতি সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফিলাডেলফিয়ায়: ফিলাডেলফিয়ার আপার ডারবি ৬৯ স্ট্রীট এর একটি ভেনুতে অনুষ্ঠিত হয়ে গেলো ফিলাডেলফিয়া (পিএ-০১) থেকে কংগ্রেস পদপ্রার্থী বাংলাদেশী বংশদ্ভোত আমেরিকান নাগরিক ড. নীনা আহমেদের প্রথম নির্বাচনি প্রস্তুতি সভা । ড. নীনার নির্বাচন পরিচালনা সমন্বয়কারী বিশিষ্ট কমিউনিটি নেতা সংগঠক বাংলাদেশ এসোসিয়েশন অফ দেলোয়ার ভ্যালির সাবেক প্রেসিডেন্ট ড. ইবরুল চৌধুরীর আহ্বানে স্থানীয় প্রবাসী বাংলাদেশী ক্মুনিটির সদস্য ও নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। সভা পরিচালনা করেন মেলবোর্ন বুরোর কাউন্সিলম্যান এবং সদ্য সিটি কাউন্সিলে নির্বাচিত ডেমোক্রেট কমিটির ভাইস প্রেসিডেন্ট নুরুল হাসান।
সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন আপারডারবির প্রথম বাংলাদেশি কাউন্সিম্যান শেখ সিদ্দীক । ডঃ ইবরুলের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর অনুষ্ঠানে আগত কমিউনিটি নেতৃবৃন্দ একে একে তাদের অভিমত ব্যক্ত করেন । আপারডারবি কাউন্সিলম্যান শেখ সিদ্দীক বলেন, সবাইকে আমেরিকার মুল রাজনীতির সাথে যুক্ত হতে হবে এবং সবাই একত্রিত হয়ে ড. নীনাকে ফিলাডেলফিয়ার প্রথম বাংলাদেশী মহিলা কংগ্রেসওমেন হিসেবে নির্বাচিত করার জন্য কাজ করতে হবে।
মেলবোর্ন বুরোর কাউন্সিলম্যান মুনসুর আলী সবাইকে ড. নীনার পক্ষে এক হয়ে কাজ করার আহব্বান জানান। মেলবোর্ন বুরোর ট্যাক্স কালেক্টর মইন চৌধুরী , আসন্ন প্রাইমারীতে ড. নীনাকে নির্বাচিত করতে সবার প্রতি অনুরোধ জানান । এছাড়াও আরো অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন বাংলাদেশ ক্মুনিটি অব পেনসালভেনিয়ার সভাপতি মোহাম্মেদ হারেস, বাংলাদেশ ক্মুনিটি অব পেনসালভেনিয়ার প্রতিনিধি আলতাত্মাস বাবুল, নর্থইস্ট ফিলাডেলফিয়া বিয়ানি বাজার সমিতির প্রতিনিধি আলিম উদ্দীন, ক্মুনিটি নেতা সাখাওয়াত হোসেন, দেলাওয়ার হোসেন্, রফিকুল ভুঁইয়া, মতিউর রহমান সহ আরো অনেকে । জরুরি কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে ড. নীনা সভায় উপস্থিত না থাকলেও ফোনে তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহন করতে না পারায় দু:খ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতি ডঃ ইবরুল বলেন, আমাদের সময় এবং সুযোগ এসেছে সব প্রবাসি বাংলাদেশীদের সকল দলমতের উর্ধ্বে উঠে ড. নীনাকে আসন্ন নির্বাচনে প্রথম বাংলাদেশী কংগ্রেস ওমেন হিসাবে নির্বাচিত করা এবং সেটা সম্ভব হবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। ফিলাডেলফিয়ায় প্রথম মহিলা কংগ্রেসওম্যান প্রার্থী হিসাবে অন্যান্য ভিনদেশী প্রবাসীদের কাছেও ড. নীনার অনেক জনপ্রিয়তা রয়েছে। আমাদের বাংলাদেশীদের ক্মুনিটিতে অনেক সমস্যা রয়েছে যার সমাধান দূর করতে সংসদে আমাদের একজন প্রতিনিধি থাকলে তা সমাধান কল্পে তরিত কাজ করবে। আমি মনে করি ড. নীনা একজন অভিজ্ঞ রাজনীতিক। অতিতেও তিনি তার নিজস্ব যোগ্যতায় ওবামা প্রশাসনে জায়গা করে নিয়েছিল।বাংলাদেশের গার্মেন্টস কোটা বাতিলের জন্য আমেরিকার সরকারের কাছে বলিষ্ঠ পদক্ষেপ রেখেছে, ফিলাডেলফিয়ায় প্রধান সড়কে বাংলাদেশর পতাকা উত্তলনের জন্য সহযোগীতা করেছে এবং প্রশাসনে বাংলাদেশীদের কাজের সুযোগ দানে তিনি অনেক সহায়তা করেছেন। স্থানীয় প্রবাসি আফ্রিকান, এশিয়ান, হিস্পেনিকদের কাছেও তার অনেক জনপ্রিয়তা রয়েছে । এ ছাড়া আমরা তাকে যখন যে কোন অনুষ্ঠানে ডেকেছি তখনি তার কাছ থেকে সাড়া পেয়েছি। তিনি একজন উচ্চ সুশিক্ষিতা , সফল ব্যাবসায়ী এবং সুদক্ষ রাজনিতিক। সবচেয়ে বড় কথা তিনি একজন বাংলাদেশী। তাই সবার অংশগ্রহণে ড. নীনাকে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করে যাবো।
সভায় বিভিন্ন সিটি ও ব্যুরোতে ক্মুনিটি নেতাদের সমন্বয়ে বিভিন্ন সাব কমিটি গঠন করে খুব শীঘ্রই আরেকটি সভা আহব্বানের সিদ্ধান্ত গ্রহন করা হয় । ড. নীনা নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ডাঃ ইবরুল চৌধুরী ২৬৭২৫৫৫৬০৫, শেখ সিদ্দীক ২১৫৬৫১১৯২৩, মফিজুল ইসলাম ২১৫৬৯২২২৮৫ এর সাথে যোগযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। সভা শেষে আবারো সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠিানের সমাপ্তি ঘোষনা করেন ড. ইবরুল চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুরাদ হোসেন, হেলাল উদ্দীন, এনামুল হক, জামাল উদ্দীন, নুরুদ্দীন নাহিদ, ইউনুস মিয়া, আবুল কাশেম, ইকবাল বাহার, আব্দুল্লাহ আল আমিন, সহিদুল ইসলাম, হেলাল উদ্দীন ভূঁইয়া, মফিজুল ইসলাম, মোহাম্মেদ হক প্রমুখ।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency