যুক্তরাষ্ট্রস্থ সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সাথে সৌমেন সেনগুপ্তের মতবিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসের আল-আকসা রেস্টুরেন্টএ গত ২১শে জানুয়ারী রবিবার সৌমেন সেনগুপ্তের সাথে যুক্তরাষ্ট্রস্থ সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক রুহেল চৌধুরীর সভাপতিত্বে ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগড়ব সাধারন সম্পাদক ও সংগঠনের সদস্য সচিব সুব্রত তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্ঠা ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী। তোফায়েল চৌধুরী তার বক্তব্যে বলেন আগামী ১১ই ফেব্রুয়ারী সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস্্ এর মেজবান পার্টি হলে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় দল, মত নির্বিশেষে প্রবাসের সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানানো হয়। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এর্টনী জেনারেল আব্দুর রকিব মন্টু, সৌমেন সেনগুপ্ত, প্রবাসের বিশিষ্ট আইনজীবি এন মজুমদার, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক সিরাজ উদ্দিন সোহাগ, এডভোকেট আলাউদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি মির্জা মামুনুর রশিদ, বিশ্বনাথ কল্যান সমিতির উপদেষ্ঠা মখন মিয়া, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের যুগড়ব আহ্বায়ক সালেহ চৌধুরী, অর্থ সম্পাদক মোফাজ্জল সহিদ চৌধুরী (বাদল), সহ- অর্থ সম্পাদক আবুল হোসেন, সদস্য আল-আমিন, সদস্য চান মিয়া, শামীম আহমেদ, ইমরান আলী, কাজীরুল ইসলাম শিপন, আবু ফজর, কয়েস খান, শফিকুর রহমান প্রমুখ।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ